| লেখক | আবদুল করিম আওয়াদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 160 |
| Cover Type | Unknown Cover |
আকাশসম পাপে ভারী আমাদের ক্লান্ত আত্মা, অন্ধকারে আচ্ছন্ন আমাদের ক্ষতবিক্ষত হৃদয়। তবু সেই ঘন কালো পর্দার ফাঁক গলিয়েই নেমে আসে আলোর এক ফোঁটা রশ্মি—রহমতের এক অনির্বচনীয় ডাক। হতাশার মরুভূমিতে দাঁড়িয়ে আমরা আকুল হয়ে খুঁজি এক শিশিরবিন্দু আলো, একটি ফিরে-পাওয়ার পথ। রমাদান আসে ঠিক সেই আহ্বান নিয়েই—পাপের ভার ছুড়ে ফেলে তাওবার অশ্রুতে হৃদয় ধুয়ে নিতে, অন্ধকার থেকে আলোয়, দূরত্ব থেকে নৈকট্যে, গাফিলতি থেকে রবের সান্নিধ্যে ফিরে যেতে। “রমাদানের দিনগুলোতে” সেই ফিরে আসারই দিনলিপি—নুরের পথে ফেরা এক অনুতপ্ত আত্মার যাত্রাকথা, রহমত মাগফিরাত ও নাজাতের ছায়াতলে আশ্রয় নেওয়ার আকুল আহ্বান।