Whatsapp: +8801567808596

  |  

Track Order

রমযানের ত্রিশ পাঠ

রমযানের ত্রিশ পাঠ

৳240
৳180
রমযান-ইবাদত করা ও ইবাদত কবুল হওয়ার সবচেয়ে আরাধ্য সময়। এই সময়ে নামায, রোযা, তেলাওয়াত, ইফতার ও দান-সদকায় অপার্থিব আনন্দ পাওয়া যায়। আল্লাহ তায়ালার প্রিয় পাত্র হওয়ার এটি বিরাট সুযোগ। আল্লাহ তায়ালা এই মাসকে মানবজাতির জন্য বিপুল বরকতময় ও কল্যাণকর করেছেন। রাসুলু
  লেখক   মাওলানা মুফতী হেদায়েতুল হক
  প্রকাশনী

 নাশাত পাবলিকেশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   128
  Cover Type   হার্ড কভার

রমযান-ইবাদত করা ও ইবাদত কবুল হওয়ার সবচেয়ে আরাধ্য সময়। এই সময়ে নামায, রোযা, তেলাওয়াত, ইফতার ও দান-সদকায় অপার্থিব আনন্দ পাওয়া যায়। আল্লাহ তায়ালার প্রিয় পাত্র হওয়ার এটি বিরাট সুযোগ। আল্লাহ তায়ালা এই মাসকে মানবজাতির জন্য বিপুল বরকতময় ও কল্যাণকর করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সারাবছর অপেক্ষা করতেন এই পবিত্র মুহূর্তগুলোর। প্রতিটি মুমিন ও মুসলিমেরও সবচেয়ে আকাঙ্ক্ষিত সময় পবিত্র রমযান। মুমিনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে কবে আসবে বহুল প্রতীক্ষিত সেই রমযান। রমযানে যেন তারা নিজেকে সঁপে দিতে পারে রোযা, নামায, তারাবী, কোরআন মাজীদ তেলাওয়াত ও মানবতার কল্যাণে। তবে রমযানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য চাই অগ্রিম প্রস্তুতি। নয়তো সময়ের ফাঁক গলে অলসতা ও অজ্ঞানতায় হারিয়ে যাবে রমযানের সেরা মুহূর্তগুলো। এজন্য রমযান আসার আগেই রমযানের প্রস্তুতি নেওয়া অপরিহার্য। ‘রমযানের ত্রিশ পাঠ’ এই বিষয়টি সামনে রেখেই রচিত প্রয়োজনীয় ও মহাগুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থে আছে পুণ্যময় ত্রিশদিনের রোযা ও ইবাদত-বন্দেগীর ফাযায়েল-মাসায়েল। রোযার উপকারিতা, তারাবীর নামায ও রমযানে যাকাত প্রসঙ্গেও তাতে আলোকপাত করা হয়েছে। সংক্ষেপে তাতে ইতিকাফের বিধান, লাইলাতুল কদর ইত্যাদিও আলোচনা করা হয়েছে। এক মলাটে রমযানের ইবাদত, ফযিলত ও রোযার আহকাম ও বিধান জানতে মুফতী হেদায়েতুল হক রচিত ‘রমযানের ত্রিশ পাঠ অতুলনীয় ও অনন্য সাধারণ উপকারী একটি গ্রন্থ। এই গ্রন্থ পাঠের মাধ্যমে রমযানের ইবাদত আরও মধুর ও প্রাণবন্ত হয়ে উঠবে, ইনশাআল্লাহ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।