| লেখক | মোতাহার হোসেন সুফী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইতিহাস ও ঐতিহ্য |
| Language | বাংলা |
| Number of Pages | 192 |
| Cover Type | হার্ড কভার |
ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ প্রাচীন ভূখণ্ড রঙ্গপুর। পত্রপত্রিকা প্রকাশে অনেক আগে থেকেই রঙ্গপুরের আছে গৌরবময় ভূমিকা। ‘রঙ্গপুর বার্তাবহ’ এই ভূখণ্ডের প্রথম পত্রিকা। রঙ্গপুরের বিভিন্ন জনপদে বিগত ১৮৪৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে কবি সাহিত্যিকদের লেখার একটা জায়গা তৈরি করে দিতে সহায়তা করেছে এখানকার পত্রপত্রিকাগুলো। বইটিতে সেইসব পত্রপত্রিকায় প্রকাশিত সাহিত্য-সংস্কৃতি সংশ্লিষ্ট লেখাগুলোই সন্নিবেশিত হয়েছে। বইটি থেকে রংপুরের কবি ও সাহিত্যিক, রঙ্গপুরের স্থানীয় ভাষায় রূপকথা, মুক্তিযুদ্ধের কথা, রংপুরে গণহত্যা, আদি রংপুরের কিছু কথা, রঙ্গপুর নাট্যসমাজ ছাড়াও সেই সময়ের সাহিত্যচর্চার ধরন, প্রকৃতি ও স্বরূপ সম্বন্ধীয় ধারণা পাওয়া সম্ভব। অন্যরকম আঙ্গিকে সংকলিত ও সম্পাদিত ‘রঙ্গপুরের পত্রপত্রিকা: সাহিত্য প্রসঙ্গ’ বইটি বাংলাদেশ ভূ-খণ্ডের বিশেষ করে রংপুর অঞ্চলের সাহিত্যচর্চা ও পত্রিকা প্রকাশের ইতিহাস জানতেও সহায়ক হবে আশা করা যায়।