Whatsapp: +8801567808596

  |  

Track Order

রসায়নের গালগপ্পো

রসায়নের গালগপ্পো

৳400
৳300
রসায়নের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জ্ঞান লাভের ইচ্ছায় ‘রসায়নের গালগপ্পো’ পড়তে বসলে ঠকতে হবে পাঠককে। তারচেয়ে বরং গালগপ্পো করার ভঙ্গিতেই হাতে নিন। দেখুন না, আপনার চারপাশের চেনা বিষয়গুলো খুঁজে পান কিনা, সঙ্গে নিজের ভাবনাও মিলিয়ে নিলেন না হয়। শাস্ত্রীয় আলোচনা কিছ
  লেখক   রাহনুমা দিশা
  প্রকাশনী

 কথাপ্রকাশ

  সংস্করণ   August 10, 2026
  catagory  বিজ্ঞান বিষয়ক
  Language   বাংলা
  Number of Pages   151
  Cover Type   হার্ড কভার

রসায়নের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জ্ঞান লাভের ইচ্ছায় ‘রসায়নের গালগপ্পো’ পড়তে বসলে ঠকতে হবে পাঠককে। তারচেয়ে বরং গালগপ্পো করার ভঙ্গিতেই হাতে নিন। দেখুন না, আপনার চারপাশের চেনা বিষয়গুলো খুঁজে পান কিনা, সঙ্গে নিজের ভাবনাও মিলিয়ে নিলেন না হয়। শাস্ত্রীয় আলোচনা কিছুটা পাশ কাটিয়ে, খানিক ঘরোয়া খানিকটা গল্পগাথা আর কিছুটা সত্য ইতিহাস মিলিয়ে অনেকটা আড্ডার মেজাজে এখানে কথা বলতে চেয়েছেন গল্পকার। শুরুতে বড়ো অংশজুড়ে রয়েছে পরিচ্ছন্নতার নানান বিষয়, বেশির ভাগ ঘরোয়া, কিছু প্রাকৃতিক। প্রসঙ্গত চলে আসে দ্রবণ, কলয়েড এবং পানির কথা। এরপর রাসায়নিক বিক্রিয়া নিয়ে বলতে গিয়ে আসে প্রাকৃতিক বিভিন্ন বিক্রিয়ার প্রসঙ্গ। যেমন রয়েছে সালোকসংশ্লেষণ আর ফল পাকার গল্প, আমাদের খাদ্য আর দেহজ নানান প্রক্রিয়ার কথা। এসেছে আমাদের ওষুধপাতি, সেই সাথে নানান নেশাদ্রব্য আর চা-কফির কথা। মৃত নক্ষত্রের ধূলিতে গড়া আমাদের এই দেহে এসে এবারের মতো শেষ হয়েছে রস-আড্ডা। পাঠক যোগ দিলে প্রচেষ্টা সার্থক হবে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।