Whatsapp: +8801567808596

  |  

Track Order

রুবাইয়াৎ-ই-হাফিজ

রুবাইয়াৎ-ই-হাফিজ

৳135
৳116
মহাকবি হাফিজ শিরাজি নামে পরিচিত হলেও মূল নাম শামসুদ্দিন মোহাম্মদ। মহাকবি হাফিজের গজল ও অন্যান্য কবিতার বিষয়বস্তু হলো- খোদাপ্রেম, মানুষের ভাগ্য ও অদৃষ্ট, সৃষ্টি ও অস্তিত্ব জগতের সৌন্দর্য যেগুলো আলোকবর্তিকা স্বরূপ। তার কবিতা ও গজলে আরো আছে : তরুণ ও বৃদ্ধদের
  লেখক   মহাকবি হাফিজ শিরাজি
  প্রকাশনী

 প্রতিভা প্রকাশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  ছড়া ,  কবিতা ও আবৃত্তি
  Language   বাংলা
  Number of Pages   48
  Cover Type   হার্ড কভার

মহাকবি হাফিজ শিরাজি নামে পরিচিত হলেও মূল নাম শামসুদ্দিন মোহাম্মদ। মহাকবি হাফিজের গজল ও অন্যান্য কবিতার বিষয়বস্তু হলো- খোদাপ্রেম, মানুষের ভাগ্য ও অদৃষ্ট, সৃষ্টি ও অস্তিত্ব জগতের সৌন্দর্য যেগুলো আলোকবর্তিকা স্বরূপ। তার কবিতা ও গজলে আরো আছে : তরুণ ও বৃদ্ধদের কপটতা ও আন্তরিকতার কথা, যুদ্ধ ও শান্তির কথা, আশা ও নিরাশার কথা, কৃপণতা ও উদারতার কথা, ভয় ও সাহসিকতার কথা, খোদাপ্রেমে উন্মুক্ত হওয়ার কথা, ঈর্ষা-নিন্দা ও বন্ধুত্ব-বিশ্বস্ততার কথা, মানবীয় আইন ও প্রভুর যথার্থ আইনের কথা ও প্রিয়জনের মিলন থেকে বিচ্ছিন্নতা জনিত বিরহের কথা। এছাড়া উল্লেখ করার মতো আরো বহু বিষয় হলো- তাঁর কবিতায় যে নতুন ভাষা সৃষ্টি হয়েছে তা অত্যন্ত বর্ণাঢ্য ও সমৃদ্ধ, সাবলীল ও নির্ভুল, চমৎকার ও গভীরতর অর্থবোধক। কবি হাফিজ সম্বন্ধে তাঁর প্রায় সমসাময়িক বিখ্যাত কবি জামী তাঁর রচিত বাহারিস্তানে অভিমত প্রকাশ করেছেন যে, মাধুর্য, সূক্ষ্নতা, গভীরতা, সাবলীলতা ও সহজ সারল্য গুণে হাফিজের কবিতা অলৌকিকতার দাবিদার। তাঁর কাব্যকর্ম শুধু পারস্যেরই নয়- সারা মানবজাতির গৌরবের ধন।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।