| লেখক | ড. আব্দুস সালাম আজাদী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 96 |
| Cover Type | পেপার ব্যাক |
ইবলিস আসলে জিন, ফলে যে সব জিনেরা শয়তানের অনুসারী হয়েছে তাদের কাছ থেকেই মুমিনদের উপর আঘাত আসে। তবে মনে রাখা দরকার জিন বা ইবলিস সবাইকে ক্ষতি করতে পারেনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তাঁর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছেন যার আমল করলে কখনোই জিন ক্ষতি করতে পারবেনা ইনশাআল্লাহ। যাদু বা বদনজরও আমাদের সমাজের একটা বড় সমস্যা। কাউকে ক্ষতি করার জন্য অনেকে যাদুর আশ্রয় গ্রহণ করে। কারো প্রতি হিংসা থাকলে মানুষ কুনজরে তাকায়। তারও একটা প্রভাব আমাদের শরীরে পড়ে। এই পুস্তিকার মাধ্যমে আমরা শেখার চেষ্টা করবো, কিভাবে আমরা এই সব থেকে বেঁচে থাকতে পারি। এই সবের দ্বারা আক্রান্ত হলে কিভাবে আমরা বোঝতে পারি এবং কিভাবে চিকিৎসা করতে পারি, ইনশাআল্লাহ।