| লেখক | মোস্তফা আল-মেহমুদ রাসেল |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | সাহিত্য ও উপন্যাস |
| Language | : বাংলা |
| Number of Pages | 88 |
| Cover Type | হার্ড কভার |
যাত্রা নিয়ে একটি গল্প প্রচলিত আছে-একজন হাটে গেছেন গরু বেচতে। গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে যাত্রা দেখতে বসে যান-'রূপবান' পালা। প্রাকৃতিক আবহ সৃষ্টির জন্য মঞ্চে কলাগাছ ব্যবহার করা হয়েছিল। মঞ্চের সম্মুখে কলাগাছ ধরে রূপবান সুরেলা কণ্ঠে পাঠ বলতেন:'খাইও না খাইও না বাঘা রে/ও বাঘা/খাইও না মোর স্বামীরে...' 'আমার বাড়ির উত্তর দিয়া গো/ও দাইমা/কীসের বাইদ্য বাজে গো/আমার দাইমা-দাইমা গো।'অভিনয়ের মধ্যে কলাগাছটিও একটি জীবন্ত প্রতীকে পরিণত হয়। ভোরে পালা শেষ হয়। যে কলাগাছে ধরে রূপবান পাঠ বলেছেন, সেটি নিলামে ওঠে। কে এই কলাগাছ কিনে নেবে এ-নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। শেষে ওই গরু-বেচা ব্যক্তি, যার হাতে এত টাকা-তিনি কলাগাছটি কিনে কাঁধে নিয়ে বাড়ি ফেরেন। রূপবান এই কলাগাছটি ধরে পাঠ গেয়েছেন-এই মায়া, এই ভালো লাগা, ভাবালুতা তাকে বাধ্য করে কলাগাছটি কিনতে।-এটি নিছক গল্পই। কিন্তু এই গল্পটি কেন ছড়িয়ে পড়লো? যাত্রা মানুষের মনে এমন ছাপ রেখে যেত যে, সেখান থেকে তাকে বিরত রাখা