| লেখক | তৌফিকুল ইসলাম চৌধুরী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | প্রবন্ধ |
| Language | বাংলা |
| Number of Pages | 192 |
| Cover Type | হার্ড কভার |
সাহিত্য হলো শব্দযোগে এমন এক সৃজনকর্ম বা নির্মিতি, যা লেখকের চিন্তা-চেতনা, আবেগ-অনুভূতি, সৌন্দর্য ও শিল্পবোধকে ধারণ করে। এটি যুগ, কাল ও প্রজন্মের দীর্ঘ ধারাবাহিক অনুশীলিত সাধনার অমূল্য প্রাপ্তি হয়ে সচল নদীর মতো চিরপ্রবহমান। সাহিত্যের এই দীর্ঘ পথ-পরিক্রমায় সাহিত্য বিষয়ক নানা পথ-মত-ধারণা ও ঘোর লাগা বিষয়-আশয় একে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে। তবে সাহিত্যের এ পথ বড়োই বিস্তৃত ও প্রান্ত-খোলা। এ পথ সহজসাধ্যও নয়। লেখক তা জেনেও এ বই রচনায় হাত দিয়েছেন। এ বইয়ে সাহিত্যের কাঠামোকে ধরতে চেয়েছেন। সাহিত্যের বিস্তীর্ণ প্রান্তর থেকে এর পথরেখাকে চিহ্নিত করতে চেয়েছেন। শুধু তাই নয়, এতে সাহিত্যের ধারক-বাহক সাহিত্যিকদের জন্য সাহিত্যচর্চার নানা পথও বাতলে দিয়েছেন। এ বইয়ের বয়নশৈলী চোখে পড়ার মতো। আশা করি, অনুসন্ধিৎসু পাঠক ও সৃজনপ্রয়াসী লেখকদের মাঝে এ বই নন্দিত ও সমাদৃত হবে।