| লেখক | আবিদুল ইসলাম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রাজনীতি বিষয়ক বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 159 |
| Cover Type | হার্ড কভার |
‘সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থা দর্পিত নখরে বিদীর্ণ আমাদের সময়’মগ্রন্থটিতে আধুনিক বিশ্বব্যবস্থার বেশ কয়েকটি দিকের ওপর আলোকপাত করা হয়েছে। বিশেষত,সাম্রাজ্যবাদের দ্বারা বিশ্বের জ্বালানি খাত,মুদ্রাবাজার প্রভৃতি নিয়ন্ত্রণ,অস্ত্র নির্মাণ ও যুদ্ধ-ব্যবসায়,জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর এর ধ্বংসাত্মক ভূমিকা,দেশে দেশে অশান্তি-যুদ্ধাবস্থা ও ধর্মীয় ফ্যাসিবাদের বিকাশ এবং সাম্রাজ্যবাদী স্বার্থে তার ব্যবহার,বিশ্বব্যাপী স্বাস্থ্যসঙ্কট মোকাবেলায় পুঁজিবাদের ভূমিকা ও ওষুধ শিল্পের বর্তমান অবস্থা এ বিষয়গুলোর ওপর সহজবোধ্য ভাষায় প্রাথমিক পর্যায়ের কিছু আলোচনা রয়েছে এখানে। সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার আরো বিভিন্ন মাত্রা ও বৈশিষ্ট্য রয়েছেÑ এ বিষয়ে সব তথ্য অথবা বিভিন্ন উপাদানের সকল দিক বিস্তৃতভাবে একটি মাত্র বইয়ের ক্ষুদ্র পরিসরে তুলে ধরা সম্ভব নয়,তার চেষ্টাও এখানে করা হয় নি। বাংলাদেশের সাম্র্রাজ্যবাদ-বিরোধী বামপন্থী প্রগতিশীল আন্দোলনের কর্মীদের সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য সম্পর্কিত ধারণা বিকাশের প্রয়াস হিসেবে বর্তমান গ্রন্থটিকে দেখা যেতে পারে।