| লেখক | ইমাম ইবনু তাইমিয়া (রহ.) |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 464 |
| Cover Type | হার্ড কভার |
ইমাম আওযায়ী রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, কোনও এক যুদ্ধে মুসলমানগণ ও কাফেররা যথারীতি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল এমতাবস্থায় এক কাফের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে থাকে। তখন এক সাহাবি অগ্রসর হয়ে বলেন, “ওহে পিশাচ। গালি দিতে চাইলে আমার ‘বাবা-মা’কে দেঃ তবুও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিস না।” এ কথা শুনে নরাধম গোস্তাখ আরও বেশি করে গালি দিতে থাকে তখন সাহাবিয়ে রাসুল উত্তেজিত হয়ে মুশরিকদের কাতার ভেদ করে উক্ত কুলাঙ্গারকে হত্যা করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খবর শোনার পর বলেন- ” أعجبتم من رجل نصر الله ورسوله ؟ ” অর্থাৎ, “তোমরা কি এমন ব্যক্তি সম্পর্কে আশ্চর্য বোধ করছ, যে আল্লাহ ও তাঁর রাসুলকে সাহায্যের জন্য (জীবনের ঝুঁকি নিয়ে) অগ্রসর হয়েছে?” – আস-সিয়ার, ইমাম আবু ইসহাক মাযারী: পৃষ্ঠা-২১৪