Whatsapp: +8801567808596

  |  

Track Order

শায়খ আহমাদুল্লাহ’র সকল বই

শায়খ আহমাদুল্লাহ’র সকল বই

৳443
মাহে রমযানের ২৭ আমল রমযান মাস আমলের মাস। প্রতিটা মুমিনেরই এই ইচ্ছা থাকে যে, রমযানের একটা মুহুর্তও যেন আমলহীন না কাটে। কিন্তু দৈনন্দিন জীবনের নানাবিধ ব্যস্ততায় আমাদের সেই ইচ্ছা আর পুরণ হয়ে উঠে না। তাইতো আমরা মনোযোগী হই এমন কোনো বই কিংবা গাইডলাইনের প্রতি যা
  লেখক   শায়খ আহমাদুল্লাহ, পপুলার সিরিজ
  প্রকাশনী

 আস সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

মাহে রমযানের ২৭ আমল রমযান মাস আমলের মাস। প্রতিটা মুমিনেরই এই ইচ্ছা থাকে যে, রমযানের একটা মুহুর্তও যেন আমলহীন না কাটে। কিন্তু দৈনন্দিন জীবনের নানাবিধ ব্যস্ততায় আমাদের সেই ইচ্ছা আর পুরণ হয়ে উঠে না। তাইতো আমরা মনোযোগী হই এমন কোনো বই কিংবা গাইডলাইনের প্রতি যা আমাদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করবে এবং স্মরণ করিয়ে দিবে সেইসব আমলের কথা রমযানে যা খুবই গুরুত্বপূর্ণ। ‘মাহে রমযানের ২৭ আমল‘ ঠিক সেই কাজটাই করবে। রমযানে আপনাকে আমলের প্রতি উৎসাহ প্রদানের পাশাপাশি কুরআন ও হাদিসের আলোকে প্রমানিত সেই সব আমলের দিকেই দিক নির্দেশনা দিবে যা একজন মুমিনের জন্য ভীষন জরুরী। রমাদান প্ল্যানার (২০২৫-সংস্করণ) এই প্ল্যানারে রয়েছে রমাদান মাসব্যাপী আত্মশুদ্ধি পূর্ণ পরিকল্পনা। প্ল্যানারটির উল্লেখযোগ্য কিছু অংশ হলো দিনের আয়াত, দিনের হাদিস, দিনের দুআ, দৈনিক চেকলিস্ট। এছাড়াও রয়েছে আল্লাহর গুণবাচক নাম ও প্রতিদিনের কাজ। ফলে পাঠক খুব সহজেই প্রতিদিন একটি করে কুরআনের আয়াত, একটি হাদিস এবং একটি করে দুআ মুখস্ত করতে পারবেন। কোন কাজটা কখন করবেন, পাঠক তার সময়ানুযায়ী খুব সহজেই তা ভাগ করে নিতে পারবেন। এছাড়া এতে রয়েছে সালাত ট্র্যাকার, কুরআন ট্র্যাকার, প্রতিদিনের প্রাপ্তি-অপ্রাপ্তিসমূহ ট্রাক করার সুযোগ সহ আরও অনেক কিছু। তারাবীহর সালাতে কুরআনের বার্তা মানব জাতির প্রতি আল্লাহর সবচে বড় অনুগ্রহগুলোর একটি হলো কুরআনুল কারীম। কুরআন আমাদের পথপ্রদর্শক। কুরআন আমাদের অন্ধকার থেকে আলোর পথে চালিত করার দিকনির্দেশক। কুরআন সত্যিকারের উন্নতি-অগ্রগতির মাধ্যম। কুরআনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা মুমিনের কর্তব্য। প্রতিদিন কুরআনের জন্য কিছু সময় বরাদ্দ রাখা আমাদের জরুরি দায়িত্ব। অথচ আমাদের বেশিরভাগ মানুষের কুরআনের সাথে দূরতম সম্পর্কও নেই। রমাদান কুরআন নাযিলের মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদানে জিবরীলের সাথে কুরআন শোনাশুনি করতেন। আমরা অনেকে রমাদানে কুরআন তিলাওয়াত করি, খতম দিই। তবে সবচেয়ে বেশি কুরআনের সান্নিধ্য লাভ হয় তারাবীহতে। তারাবীহতে কুরআনের হাফেজদের সুললিত কণ্ঠের তিলাওয়াত আমাদেরকে মুগ্ধ করে। কিন্তু পরিতাপের বিষয় হলো, তারাবীহর তিলাওয়াতে আল্লাহর কালাম আমাদেরকে কী নির্দেশনা দেয়, তা খুব কম মানুষই বুঝতে পারেন। তারাবীহর সালাতে কুরআনের বার্তা বইটি সে অভাবমোচনের প্রয়াস মাত্র। আমরা যদি তারাবীহর তিলাওয়াতের মাধুর্য উপভোগের পাশাপাশি মর্মও অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি আল্লাহর বার্তাগুলো— তাহলে আমাদের তারাবীহ পরম অর্থবহ এবং অত্যন্ত তৃপ্তিদায়ক হয়ে উঠবে। আমাদের দেশে প্রায় সব মসজিদে সাতাশ তারাবীহতে কুরআন খতমের প্রচলন আছে। সে হিসেবে প্রতিদিনের তারাবীহতে পঠিতব্য অংশের ঘটনাবলি, ঈমান-আকীদা, আদেশ-নিষেধ, হালাল-হারাম, দৃষ্টান্ত, দোয়া এবং গুরুত্বপূর্ণ আয়াতসমূহের নির্যাস তুলে ধরা হয়েছে এই বইয়ে। এ ছাড়াও আজকের শিক্ষা নামে সংশ্লিষ্ট পারার গুরুত্বপূর্ণ শিক্ষনীয় বিষয়গুলো তুলে আনা হয়েছে। তারবীহর সালাতে যাওয়ার আগে অথবা পরে যদি সেদিনের তারাবীহর পঠিতব্য অংশ কেউ নিয়মিত পড়তে পারেন, আশা করা যায়, মাস শেষে তিনি পুরো কুরআন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। শুধু রমাদানই নয়, রমাদানের বাইরেও কুরআনের সারমর্ম অনুধাবন ও কুরআনের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বই, ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের ভুল-বিচ্যুতি ক্ষমা করে বইটিকে উপকারী এবং আমাদের নাজাতের মাধ্যম হিসেবে কবুল করুন। আমীন সকাল-সন্ধ্যার দুআ ও যিক্‌র ( দুআর বই, দুআ কার্ড একত্রে) পকেট সাইজের এই পুস্তিকায় সকাল-সন্ধ্যার বিভিন্ন দুআ ও যিকর সংকলন করা হয়েছে। এই পুস্তিকার বিশেষত্ব হলো, উচ্চারণ সহ প্রতিটি দুআ ও যিকিরের সাথে সাথে বিশুদ্ধ সূত্রে বর্ণিত ফজিলতও আলোচনা করা হয়েছে। সাথে টীকায় রেফারেন্স যুক্ত করে দেয়া হয়েছে পাঠকদের সুবিদার্থে। পাশাপাশি এই বইয়ের সাথে একটি দুআ কার্ড রয়েছে। এতে পাঁচ ওয়াক্ত সালাত পরবর্তী মাসনূন দুআ ও যিকিরগুলো পাবেন। সালাতের পর এই কার্ড থেকে আমরা সহজেই দুআ যিকিরগুলো পড়ে নিতে পারব। দুআ মুমিনের হাতিয়ার। শত্রুর বিরুদ্ধে সবসময় যে হাতিয়ার প্রস্তুত রাখতে হয়। আর মুমিনের জীবনে শয়তানের চাইতে বড় শত্রু আর কেউ নেই। শয়তান প্রতিনিয়ত চক্রান্ত করে চলেছে। এজন্য আল্লাহর রাসূল (ﷺ) সকাল-সন্ধ্যার বেশ কিছু দুআ ও যিকির শিখিয়ে গেছেন আমাদের। এগুলো মুমিনের জন্য রক্ষাকবচ, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পাবার মাধ্যম। তাই আসুন, এগুলো আমাদের দৈনন্দিন আমলে পরিণত করি। উমরাহ কীভাবে করবেন? বাইতুল্লাহর যিয়ারত ও রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মাকবারার সামনে দাঁড়িয়ে সালাম নিবেদন প্রতিটি মুমিনের আরাধনার বিষয়। উমরাহর মাধ্যমে মুমিনেরা কাঙ্ক্ষিত এই স্বপ্ন সহজেই পূরণ করতে সক্ষম হন। বাজারে হজ বিষয়ক অনেক বই পাওয়া গেলেও শুধু উমরাহ সম্পর্কিত নির্ভরযোগ্য স্বতন্ত্র বই বাজারে নেই বললেই চলে। প্রখ্যাত আলেমে দীন, আলোচক শায়খ আহমাদুল্লাহ সেই শূন্যতা পূরণের জন্য লিখেছেন নতুন পুস্তিকা—উমরাহ কীভাবে করবেন। আল্লাহর ঘরের মেহনানদের সুবিধার্থে বইটির শেষার্ধে হাদীস বর্ণিত ব্যাপক অর্থবোধক বেশ কিছু দোয়া অর্থ ও উচ্চারণসহ সংযোজন করা হয়েছে; যেন দোয়া কবুলের স্থানগুলোতে সহজে দোয়াগুলো নিবেদন করতে পারেন। এই বই পাঠের মাধ্যমে একজন মুসলিম উমরাহর পূর্ণাঙ্গ পদ্ধতি, যাবতীয় বিধি-নিষেধ ও ব্যাপক অর্থবোধক অনেকগুলো দোয়া সম্পর্কে সহজে অবগত হতে পারবেন।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।