Whatsapp: +8801567808596

  |  

Track Order

সবুজ ডানার পাখি

সবুজ ডানার পাখি

৳240
৳180
: বড় হয়ে কার মতো হতে চাও? : সাহাবীদের মতো। : কেন? : কারণ তারা আল্লাহ ও তার রাসুলের সবচেয়ে প্রিয় ছিলেন। আল্লাহ-রাসুলের প্রিয় তো শ্রেষ্ঠ মানুষেরাই হয়। আমিও তাই শ্রেষ্ঠ হতে চাই। আল্লাহ ও রাসুলের প্রিয় হতে চাই। তাই সাহাবীদের মতো হতে চেয়েছি। বোঝো না! আচ্ছা, ত
  লেখক   উবাইদুল্লাহ জাফর
  প্রকাশনী

 নাশাত পাবলিকেশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  শিশু কিশোরদের বই
  Language   : বাংলা
  Number of Pages   128
  Cover Type   হার্ড কভার

: বড় হয়ে কার মতো হতে চাও? : সাহাবীদের মতো। : কেন? : কারণ তারা আল্লাহ ও তার রাসুলের সবচেয়ে প্রিয় ছিলেন। আল্লাহ-রাসুলের প্রিয় তো শ্রেষ্ঠ মানুষেরাই হয়। আমিও তাই শ্রেষ্ঠ হতে চাই। আল্লাহ ও রাসুলের প্রিয় হতে চাই। তাই সাহাবীদের মতো হতে চেয়েছি। বোঝো না! আচ্ছা, তারা কেন শ্রেষ্ঠ হলেন? : আল্লাহ তায়ালা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। যারা তার ইবাদত করে, আদেশ-নিষেধ মেনে চলে—তারাই হন তার প্রিয়। শ্রেষ্ঠ মানুষ। এজন্য সাহাবীরা আল্লাহর এত প্রিয়। পৃথিবীতে নবী-রাসুলদের পর তাদের মতো তওবা কেউ করতে পারেনি। আল্লাহর রাস্তায় জানমাল বিসর্জন তাদের মতো কেউ দিতে পারেনি। আল্লাহ ও রাসুলকে তাদের মতো করে কেউ ভালোবাসতে পারেনি। তাদের মতো ভালো মানুষ কেউ হতে পারেনি। তারা আকাশের নক্ষত্রের মতো—যা দেখে পথহারা মানুষ পথের দিশা পায়। : আর? : তারা পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি। নবীজির আদর্শে আলোকিত। নবীজির চেয়ে শ্রেষ্ঠ মানুষ দোজাহানে কেউ নেই। পৃথিবী একসময় নরকের অন্ধকারে ডুবে ছিলো। মানুষগুলো একটু আলো আর শান্তির আশায় ছটফট করছিলো। এমন ঘনঘোর অন্ধকার সময়ে আমাদের নবীজি পৃথিবীতে এলেন। মানুষকে সেই নরক থেকে উদ্ধার করে জান্নাতের পথ দেখালেন। নবীজির সাথে তখন এই মহান কাজে সঙ্গী হয়েছিলেন সাহাবীগণ। নবীজি তাদের শিখিয়েছেন মানুষের মতো মানুষ হতে। কেমন মানুষ? জান্নাতি মানুষ। ফুলের মতো নিষ্পাপ মানুষ। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করবে এমন মানুষ। মহান মানুষ। তারা সেরকম হয়েছেন। এজন্য তারা শ্রেষ্ঠ। আমরাও তো এমন হতে চাই তাই না! তবে আর দেরি কেনো? তোমার হাতের বইটা সেসব মহামানবের জীবন নিয়েই লেখা। এখন পড় আর প্রতিজ্ঞা করো—বড় হয়ে আমি সাহাবীদের মতো হবো। তাদের মতো বদলে দেবো বিশ্ব। যে বিশ্বে সবাই শান্তিতে সবুজ ডানার পাখি হয়ে মহা-আনন্দে উড়বে। উড়ে বেড়াবে জান্নাতে

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।