| লেখক | আলী ইমাম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | বাংলা |
| Number of Pages | 239 |
| Cover Type | হার্ড কভার |
আদিকাল থেকেই মানুষের রহস্যময় বস্তুর প্রতি রয়েছে প্রচ্ছন্ন আকর্ষণ। আদিকালের মানুষ প্রাকৃতিক ঘটনাবলির মধ্যে রহস্যের গন্ধ খুঁজে পেত। বিজ্ঞান যেহেতু তখন আধুনিক ছিল না তাই সেসব ঘটনার কোনো ব্যাখ্যা মানুষের জানা ছিল না। অজানাকে জানার আগ্রহই মানুষকে রহস্যময়তার প্রতি আকৃষ্ট করে। শত বিপদ তুচ্ছ করে মানুষ সত্যকে জানতে চায়। রহস্যের স্বরূপ উন্মোচন করতে চায়। সেই ধারাবাহিকতায় ’রহস্য সাহিত্য’ও তাই মানুষের চিরকালীন আকাঙ্ক্ষার জায়গা করে নিয়েছে। যেসব পাঠক রহস্য কাহিনি পড়ে রোমাঞ্চিত হতে চান সংকলনটি তাদের জন্য। পিশাচের থাবা,বুনো হাঁসের রক্ত,বনকুসুমপুর রহস্য,ধানিচরে লড়াই,কালো সারসের রহস্য- এই পাঁচটি রহস্য উপন্যাস নিয়ে সংকলিত হয়েছে ‘সেরা পাঁচ রহস্য উপন্যাস’। এ উপন্যাসগুলোর প্রতিটিতেই রয়েছে টানটান উত্তেজনা আর অপরিসীম রহস্য। প্রতিটি চরিত্র,প্রতিটি প্রাকৃতিক ঘটনাবলি এবং প্রতিটি স্থানের বর্ণনায় রয়েছে সুদক্ষ রচনাশৈলী। আশা করি,প্রতিটি উপন্যাস পড়ার সময় পাঠক উদ্বেগ,ভয় আর উৎকণ্ঠায় আচ্ছন্ন থাকবেন।