| লেখক | হযরত মাওলানা মুশতাক আহমদ চরথাওলী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 192 |
| Cover Type | পেপার ব্যাক |
কোনও ভাষা শিখতে হলে ওই ভাষার শব্দাবলি জানা গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক ভাষার শব্দাবলী শেখার জন্যই বইপত্র রয়েছে। আরবি ভাষা শেখার ক্ষেত্রে সফওয়াতুল মাসাদির কিতাবটি প্রাথমিক ছাত্রদের জন্যে খুবই উপকারী। এতে প্রয়োজনীয় অনেক মাসদার তথা ক্রিয়াবিশেষ্য এবং সেগুলো থেকে ব্যুৎপন্ন আফআল তথা ক্রিয়ামালার সিলসিলা রয়েছে। যেখানে ফেয়লের মাযী, হাল, মুসতাকবিলসহ বিভিন্ন রূপ ও রূপান্তরগুলো দেখানো হয়েছে। প্রতিটি মাসদারের সাথে উর্দূ এবং বাংলা অনুবাদও রয়েছে। কিতাবের শেষে পোশাক-পরিচ্ছদ, খাদ্যদ্রব্য, ঘরবাড়ি, চিঠিপত্র, যাতায়াত, দিন-মাসের নামসহ প্রয়োজনীয় ব্যবহারিক আধুনিক শব্দাবলিও সংযোজিত হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে কিতাবটির সংযোজন- ১. বিশুদ্ধ কম্পিউটার কম্পোজ। ২. মৌলিক ও শাব্দিক ভুলভ্রান্তি সংশোধন। ৩. সূচিপত্র সংযোজন।৪. বাংলা ও ইংরেজি প্রতিশব্দ সংযোজন।