| লেখক | ফাওজুল কাবীর, নাসিফ মুহাম্মাদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | প্রবন্ধ |
| Language | বাংলা |
| Number of Pages | 528 |
| Cover Type | হার্ড কভার |
শিক্ষা প্রতিষ্ঠানের প্রচারণা কৌশল এই বইটা কোনো গৎবাঁধা মার্কেটিং টেক্সটবুক নয়। এখানে আমি আপনাকে মার্কেটিংয়ের সংজ্ঞা কী, এসব তাত্ত্বিক বুলি শেখাব না। ওসব শিখে পেট ভরে না। এই বইটা হলো একটা ‘ওয়ার ম্যানুয়াল’ বা যুদ্ধের নির্দেশিকা। এখানে আমরা শিখব: কীভাবে লিফলেট বিলি না করেও পুরো এলাকায় আলোচনার ঝড় তোলা যায়। কীভাবে ফেসবুকে এমন কন্টেন্ট লিখতে হয় যা পড়লে অভিভাবক আপনার ফ্যান হয়ে যাবে। কীভাবে আপনার স্কুলের পিয়ন থেকে প্রিন্সিপাল, সবাইকে একেকজন সেলসম্যান বানাবেন। এবং সবচেয়ে জরুরি, কীভাবে পাশের ওই সস্তা স্কুলের ভিড় থেকে আপনার প্রতিষ্ঠানকে একটা ‘প্রিমিয়াম ব্র্যান্ড’-এ পরিণত করবেন। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে আমরা আপনার প্রতিষ্ঠানের ডিএনএ বদলে দেব। আমরা পুরোনো সব ধ্যান-ধারণা ভেঙে চুরমার করে দেব এবং সেখানে নতুন, স্মার্ট, এবং ডেটা-ড্রিভেন মার্কেটিংয়ের বীজ বুনব। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা যদি এমন হয়, আপনি একটি মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দাঁড় করানোর কথা ভাবছেন, কিংবা আপনার রানিং প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের করে গড়ে তুলতে চাইছেন, কিন্তু কীভাবে শুরু করবেন এবং কোন পথে অগ্রসর হবেন ভেবে পাচ্ছেন না, তবে এইটি আপনার জন্য। কোত্থেকে শুরু করবেন, কী কী পন্থা অবলম্বন করবেন, মিশন, ভিশন, লক্ষ্য, উদ্দেশ্য ও কৌশল কেমন হওয়া উচিত এবং কীভাবে তা নির্ধারণ করতে হবে, একটি যুগোপযোগী সিলেবাস ও কারিকুলাম তৈরি করার জন্য কী করবেন—এমন সকল বিষয়ের সহজ সল্যুশন থাকবে এই বইটিতে। একেবারে পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক জটিলতা নিরসন, এবং সামগ্রিক তত্ত্বাবধান-সহ দীর্ঘ এই জার্নিতে সকল সমস্যা মোকাবেলা করে কীভাবে টিকে থাকবেন, তার উপায় অত্যন্ত সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে এই বইয়ে; যা একজন প্রতিষ্ঠান প্রধানের জন্য তার যাবতীয় কাজকে একেবারেই সহজ করে দেবে। ইসলামিক স্কুল কারিকুলাম ভাবনা লর্ড ম্যাকলে ২০০ বছর আগে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডিজাইন করেছিলেন কেরানি বানানোর জন্য। আমরা আজও সেই ২০০ বছরের পুরোনো হার্ডওয়্যারে একবিংশ শতাব্দীর সফটওয়্যার চালানোর ব্যর্থ চেষ্টা করছি। এই বইটি সেই নড়বড়ে সিস্টেমকে ভেঙে নতুন করে গড়ার ব্লু-প্রিন্ট। এই বইয়ের প্রতিটি পাতায় আমরা সমস্যার কথা বলে সময় নষ্ট করিনি, আমরা সমাধান দিয়েছি। আমরা কারিকুলাম ডিজাইন করেছি, ক্লাসরুমের নকশা এঁকেছি, এমনকি অর্থের যোগান কোত্থেকে আসবে, তার রোডম্যাপও দিয়েছি।