Whatsapp: +8801567808596

  |  

Track Order

শিশুরোগ চিকিৎসা ওষুধ

শিশুরোগ চিকিৎসা ওষুধ

৳700
আস্সালামু আলাইকুম। ‘A good start is a good help’এই কথাটি মাথায় রেখে নতুন কিছুর ভাবনা। বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা বিজ্ঞানে প্রচলিত ১৩০০ টিরও বেশী ওষুধ (Generic Drug) আছে। এই ১৩০০ টি ওষুধের মধ্যে প্রথম সারির প্রায় ১০০ টি ওষুধ—ই সবচেয়ে বেশী প্রচলিত। ত
  লেখক   মোঃ আল-আমিন
  প্রকাশনী

 দি ফার্মা ৩৬০

  সংস্করণ   May 22, 2026
  catagory  চিকিৎসা
  Language   বাংলা
  Number of Pages   272
  Cover Type   Unknown Cover

আস্সালামু আলাইকুম। ‘A good start is a good help’এই কথাটি মাথায় রেখে নতুন কিছুর ভাবনা। বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা বিজ্ঞানে প্রচলিত ১৩০০ টিরও বেশী ওষুধ (Generic Drug) আছে। এই ১৩০০ টি ওষুধের মধ্যে প্রথম সারির প্রায় ১০০ টি ওষুধ—ই সবচেয়ে বেশী প্রচলিত। তন্মধ্যে শিশুরোগ বিশেষজ্ঞদের জন্য কয়েকটি বিশেষ ধরনের ওষুধ রয়েছে যা তাঁদের দৈনন্দিন Practice—এ অতি প্রয়োজনীয়। গবেষণার মাধ্যমে শুধুমাত্র সেই সকল ওষুধের সামগ্রিক তথ্যাবলি এবং বিশ্ব বিখ্যাত মেডিক্যাল জার্নাল থেকে সেই সকল ওষুধের স্টাডি গ্রন্থটিতে উল্লেখ করা হয়েছে। একই সাথে সাধারণ শিশুরোগসমূহ এবং তাদের চিকিৎসা পদ্ধতিও সুনিপুনভাবে লিপিবদ্ধ হয়েছে। ‘শিশুরোগ চিকিৎসা ওষুধ’ গ্রন্থটি মোট ছয়টি গুরুত্বপূর্ণ অধ্যায়ে বিন্যস্ত হয়েছে যা প্রত্যেকটি—ই একে অপরের পরিপূরক। ‘শিশুরোগ চিকিৎসা ওষুধ’ গ্রন্থটি সহজবোধ্য করার লক্ষ্যে বাংলা ভাষার পাশাপাশি Infographic Presentation—এর মাধ্যমে সুনির্দিষ্টভাবে সুবিন্যস্ত করা হয়েছে যাতে সকল শ্রেণীর স্বাস্থ্য সচেতন অভিভাবক সহজেই বুঝতে পারে এবং তাদের শিশুদের সঠিক যত্ন নিতে পারে। এই গ্রন্থটি রচনায় বিভিন্ন দেশী—বিদেশী বই, জার্নাল, পত্র—পত্রিকা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যবান মতামত গ্রহণ করা হয়েছে। আমি সামগ্রিকভাবে সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রন্থটি সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ জানালে আমরা তা সাদরে গ্রহণ করবো, যা গ্রন্থটির পরবর্তী সংস্করণকে আরো সমৃদ্ধ করে তুলবে ইনশাআল্লাহ্। গ্রন্থটি নিভুর্ল করার লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করেছি, তথাপিও যেকোনো ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। পরিশেষে ‘শিশুরোগ চিকিৎসা ওষুধ’ গ্রন্থটির মাধ্যমে পাঠক/পাঠিকাবৃন্দ উপকৃত হলেই আমার ক্ষুদ্র প্রয়াসটি সার্থক হবে। আল্লাহ্ হাফেজ। মোঃ আল—আমিন বি.ফার্ম. (অনার্স), এম.ফার্ম. (‘অ’ গ্রেড রেজি: নং ৩৪৩১) লেখক ও গবেষক

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।