| লেখক | খন্দকার মোহাম্মদ ইউসুফ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 144 |
| Cover Type | হার্ড কভার |
পরম করুণাময় আল্লাহ তায়ালা যে আদম সৃষ্টি করবেন তা তাঁর বহু আগে থেকেই জানা ছিল। তাই তিনি সর্বপ্রথম নূরে মুহাম্মদী সৃষ্টি করেন। হাদীসে আছে, “আল্লাহ্ তায়ালা সর্বপ্রথম নিজের নূর থেকে হযরত মুহাম্মদ (সা.)-এর নূর সৃষ্টি করেছেন"। হাদীসে তাই উল্লেখিত হয়েছে, “আউয়ালু মা খালাকাল্লাহু নূরী" অর্থাৎ আল্লাহ্ তায়ালা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এভাবে অন্য হাদীসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, “আল্লাহ্ তায়ালা সর্বপ্রথম যে বস্তু সৃষ্টি করেছেন তা হলো আমার রূহ।" অপর এক হাদীসে আছে, “আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করে তদ্বারা তিনি তার কুদরতে সকলের তাকদীর লিপিবদ্ধ করেন।” হাদীসে আরো বর্ণিত হয়েছে, আল্লাহ সর্বপ্রথম নিজের নূর থেকে হযরত মুহাম্মদ (সা.)-এর নূর সৃষ্টি করেন তারপর সেই নূরে মুহাম্মদী হতে সূক্ষ্ম পদার্থের দিকে আপন কুদরতের নজরে তাকালেন তখন তা পানি হয়ে গেল অর্থাৎ আল্লাহ তায়ালার কুদরতের দৃষ্টিতে একটি পানির পৃথিবী সৃষ্টি হলো যাতে পানি ছাড়া আর কিছুই রইল না।