| লেখক | কয়েস সামী, লে. কর্ণেল মোঃ জি আর জাহাঙ্গীর |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | বিজ্ঞান বিষয়ক |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
হতে চাও গণিতের জাদুকর: মাঝে মাঝে আমরা এমন কিছু মানুষ দেখে চমকিত হই। যে মানুষগুলোকে যতো কঠিন যোগ, বিয়োগ, গুণ, ভাগ দেওয়া হচ্ছে নিমিষেই সে মুখে মুখে সেগুলোর ফলাফল বলে দিচ্ছে। এটা অবাক হওয়ার বিষয়ই বটে, অবাক হয়ে মাথা চুলকাই আর ভাবি কীভাবে সম্ভব!!! সে মানুষগুলোর মতো ক্যালকুলেটরের আগেই যোগ, বিয়োগ, গুন, ভাগ, বর্গ, শতাংশ – এসব মুখে মুখে করে দিয়ে বন্ধুদের অবাক করে দিতে চাইলে এই বইটি আপনার জন্য। এই বইটিতে আছে সহজ কিছু কৌশল যা কয়েকবার চর্চা করলেই আপনি হয়ে উঠতে পারবেন জীবন্ত এক ক্যলকুলেটর। এমন সব চমৎকার টেকনিক দিয়ে সাজানো “হতে চাও গণিতের জাদুকর” বইটি। আপনার স্কুলের পরীক্ষা থেকে শুরু করে দৈনন্দিন হিসেব-নিকেশে এই কৌশলগুলো কাজে লাগাতে পারবেন খুব সহজেই। বইটি কাজে লাগবে শিক্ষকদেরও। আপনারা এই মজার নিয়মগুলো শিক্ষার্থীদের শিখিয়ে দিয়ে তাদের গণিতের ভয় দূর করার মাধ্যমে গণিত চর্চায় আগ্রহী করে তুলতে পারবেন। বানান রহস্য: দৈনন্দিন জীবনে যত্রতত্র ভুল বানানের ছড়াছড়ি ও বানান-বিষয়ক নানা তর্ক-বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই বানান আন্দোলন-এর উদ্যোগে প্রকাশিত হচ্ছে বানান-বিষয়ক একটি বিশ্লেষণধর্মী বই ‘বানান-রহস্য’। ‘বানান-রহস্য’ বইটিতে বাংলা বানান-বিষয়ক যাবতীয় খুঁটিনাটি বিষয় ও ব্যাকরণিক নিয়ম পর্যাপ্ত উদাহরণ-সহ সহজ ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা হয়েছে, যা ছেলে-বুড়ো সকলের জন্যই পাঠোপযোগী। এই বইটি পাঠের মাধ্যমে একজন বাংলাভাষী সাধারণ মানুষ যেমন নিজের লেখালিখিতে শুদ্ধ বানান প্রয়োগের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন, ঠিক তেমনি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তাঁদের পাঠদানে এবং শিক্ষার্থীগণ তাদের পড়াশোনার কাজে বইটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও বাংলা অলিম্পিয়াড, বিসিএস ও নিয়োগ পরীক্ষা-সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা অংশে ভালো করতে এই বইটি সহায়ক ভূমিকা পালন করবে। কেউ যদি বাংলা বানান ও ব্যাকরণের নিয়মগুলো কঠিন ভেবে শিখতে ভয় পান, তাহলে সহজ ভাষায় লেখা এই বইটি আপনার জন্য। তাহলে আর দেরি কেন? আজই অবগাহন করুন বানানের রহস্যে! IMPROVE YOUR COMMUNICATIVE ENGLISH: ভাষা একজন ব্যক্তির ব্যক্তিত্বকে প্রকাশ করে। একজন শিক্ষিত ব্যক্তির অবশ্যই তার ভাষা সম্পর্কে খুব সাবধানতা অবলম্বন করা উচিত। একজন শিক্ষিত ব্যক্তি কেবল তাঁর ভাষা দিয়ে যোগাযোগই করছেন না, তিনি তাঁর শ্রোতাদের বা পাঠকদেরও শিখিয়ে দিচ্ছেন যে কতটা সুন্দর ও বিনয়ের সাথে তাদের কথা বলতে এবং লিখতে হবে। আর বর্তমান যুগে শুধু নিজের মাতৃভাষাটাই ঠিকঠাকভাবে বলতে আর লিখতে পারলেই হবে না উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে এবং বর্তমান প্রতিযোগীতায় টিকে থাকতে হলে আন্তর্জাতিক ভাষাটাও থাকতে হবে নখদর্পণে। তাই শুদ্ধ ও সুস্পষ্ট বাংলার মত ইংরেজি ভাষাটাও আমাদের কাছে মাছ ভাতের মত সহজ হতে হবে। ভাল ইংরেজী বলা এবং লেখার অর্থ হল সঠিক ইংরেজি, স্পষ্ট ইংরেজি এবং প্ররোচিত ইংরেজি ব্যবহার করা।অস্পষ্ট ইংরেজির জন্য আপনাকে বিশ্বাসযোগ্যতা, শ্রদ্ধা এবং সাফল্য হারাতে হতে পারে। স্পষ্ট ও সঠিক ইংরেজি আপনার শ্রদ্ধা এবং বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করে ও আপনার ক্যারিয়ার গড়তে প্রবল ভূমিকা রাখে। আর এইসব সমস্যা যদি আলাদীনের জিনির মত কিছু এসে এক চুটকিতেই সমাধান করে দেয়, তাহলে!! Improve Your Communicative English বইটি এমনই একটি বই। যা ইংরেজি নিয়ে সকল সমস্যার সমাধান করে দিবে কিছু সময়ের মধ্যেই। বইটি মাত্র ৪টি অধ্যায়ে বিভক্ত। কিন্তু এই ৪ অধ্যায়ই এত সুন্দরভাবে সাজানো যে আপনার ইংরেজি নিয়ে সকল জড়তা এক নিমিষেই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বইটির ১ম অধ্যায়েই আপনি শিখবেন Words with refined colours