| লেখক | সাইয়েদা হুমায়রা মওদূদী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | জীবনী , স্মৃতিচারণ ও সাক্ষাৎকার |
| Language | বাংলা |
| Number of Pages | 32 |
| Cover Type | পেপার ব্যাক |
বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তানায়ক সাইয়েদ মওদূদী সম্পর্কে এই ছো্ট্ট পুস্তিকাটি একটি গুরুত্বপূর্ণ দলিল। মাওলানা মওদূদীর কন্যা হুমায়রা মওদূদীর অকপট এই সাক্ষাৎকারটি এই মনীষীর চরিত্র ও ঘরোয়া জীবনের অনেক কিছুই আমাদের সামনে উপস্থাপন করে। সেই বিবরণ থেকে আমাদের শেখার অনেক উপকরণ রয়েছে। এই পুস্তিকাটি মূলত সাইয়েদ মওদূদী মরহুম সম্পর্কে দুর্লভ একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি দিয়েছেন মাওলানার বড়ো মেয়ে সাইয়েদা হুমায়রা মওদূদী, যিনি সৌদি আরবে অবস্থিত জেদ্দা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। এ সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মাওলানা মওদূদী মরহুমের ব্যক্তিজীবনের বিভিন্ন দিক ফুটে উঠেছে; বিশেষভাবে তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য, জ্ঞানচর্চা, লেখালিখি, রাজনৈতিক জীবন, জেলজীবন, ত্যাগ-কুরবানি, পারিবারিক জীবন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের সাথে সম্পর্কসহ সাংগঠনিক জীবনের নানান দিক। আমরা মনে করি, এ সাক্ষাৎকারে আলোচিত বিষয়গুলো যেকোনো মুসলিমকে দ্বীনের জন্য অবদান রাখতে উদ্বুদ্ধ করবে, ইনশাআল্লাহ।