| লেখক | মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 158 |
| Cover Type | পেপার ব্যাক |
বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাআদাল হামদ ওয়াস সালাত। হযরত ফিদায়ে মিল্লাত (রহ.)-এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আলোকে এই স্মৃতিচারণ। সুতরাং, এতে বহু বিষয় আসেনি আবার এমন বিষয়ও আছে যা অন্য কোথাও বিধৃত হয়নি। এটা একটা খন্ডিত চিত্রালোক। পাঠক এই আলোকেই বইটি দেখবেন আশা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, ইখলাস দিন। বইটি লেখায় সহযোগিতা করার জন্য বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি এই করোনার ভেতর আমার পৌত্রী “ইয়াম্বুউল জান্নাহ ফরীদী সুনেহরী'র প্রতি। মাত্র সাত বছর বয়স তার! তার কোনো ভাইবোন নেই, সাথী নেই, স্কুল বন্ধ! করোনার এই সময়ে আমাকে এসে বলে- এটার সাক্ষাৎকার নিই, ওটার সাক্ষাৎকার নিই! তাই আমি মনে করলাম একটা কাজের সাক্ষাৎকার হয়ে যাক। এটা মৌলিকভাব তার ওই আগ্রহের জন্যই হয়েছে। তার তাগাদা ও উৎসাহে। আল্লাহতায়ালা তাকে দুনিয়া ও আখেরাতে নেক বদলা দান করুন। হযরত ফাতেমা রাযিআল্লাহু আনহা, হযরত আয়েশা রাযিআল্লাহু আনহার চরিত্রে ভূষিত করুন এবং কুরআনের হাফেজ, আলেম বানান এবং তার মাধ্যমে ইসলামের উপকার করুন। আল্লাহতায়ালা তাকে মউত পর্যন্ত সুস্বাস্থ্যের সাথে রাখুন, সমৃদ্ধির ওপর রাখুন, স্বাচ্ছন্দ্যের সাথে রাখুন, সুখী রাখুন, আমীন।