| লেখক | হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 46 |
| Cover Type | হার্ড কভার |
সদা সত্য কথা বলিবে, আমানতের হেফাযত করিবে। আমানতের খেয়ানত বড় পাপ। মিথ্যা বলা বড় দোষ। পরনিন্দা করিবে না, কাহারও উপর মিথ্যা তোহমত লাগাইবে না। মিথ্যা সাক্ষ্য দিবে না। কসম খাইলে তাহা ঠিক রাখিবে। অঙ্গীকার করিলে তাহা রক্ষা করিবে। ওয়াদা করিলে তাহা ঠিক রাখিবে। ইরাদা করিলে তাহা ঠিক রাখিবে, নড়-চড় করিবে না; অবশ্য শরীয়তের খেলাফ কোন কসম-অঙ্গীকার- ওয়াদা বা ইরাদা করিবে না। যদি ভুলবশত হইয়া যায়, তবে তাহা ভাঙ্গিয়া ফেলিবে। এইজন্যই খুব তাহকীক না করিয়া কসম খাওয়া বা অঙ্গীকার-ওয়াদা করা উচিত নহে। - দুঃখের সময়, কষ্টের সময়, বিপদের সময় অধৈর্য হইবে না; ধৈর্য ধারণ করিবে, সবর করিবে কিন্তু নিজে বিপদ টানিয়া আনিবে না, নিজের চেষ্টার কখনও ত্রুটি করিবে না।