| লেখক | পপুলার সিরিজ, জিয়াউল হক |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইতিহাস ও ঐতিহ্য |
| Language | বাংলা |
| Number of Pages | 788 |
| Cover Type | হার্ড কভার |
ইতিহাসের আলোছায়া ওহি, সুন্নাহ ও ইতিহাস-জ্ঞানের অন্যতম তিনটি উৎস। ওহির আধার পবিত্র কুরআন এবং প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সামনে ইতিহাস তুলে ধরেছেন বারবার। কুরআন ও সুন্নাহ ইতিহাস থেকে শিক্ষা নিতে আমাদের তাগাদা দিয়েছে অনেক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইতিহাসচর্চা উম্মাহর কাছে চরমভাবে উপেক্ষিত ও অবহেলিত। আর তার ফলাফল? সেটা দেখতে বিশ্বের আনাচে-কানাচে মুসলিম মনমানস এবং তাদের সমাজব্যবস্থার দিকে তাকানোই যথেষ্ট।যারা আগামী দিনে এই উম্মাহকে পথ দেখাবেন, নেতৃত্বের ঝান্ডা উচ্চকিত করবেন, সেই মুক্তিকামী মুসলিম তরুণদের ইতিহাসচর্চায় আগ্রহী করতেই এই গ্রন্থ। এই গ্রন্থ তাদের জন্য, যারা পালটে দিতে চান ইতিহাসের গতিপথ। ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত আড়াই হাজার বছর আগে গ্রিকো-হেলেনিক ঐতিহ্যের কফিন থেকে বেরিয়ে এসেছে ল্যাটিন সভ্যতা। আধুনিক পশ্চিমা বিশ্ব সেই ল্যাটিন সভ্যতারই ধারাবাহিকতা মাত্র। মাঝে কয়েকটি শতক ইসলামি সভ্যতার উত্থানে সে দিশেহারা হয়ে উদ্ভ্রান্ত কাল কাটিয়েছে বটে, তবে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে মুসলিম উম্মাহর দুর্বলতা ও দায়িত্বহীনতার সুযোগে, অচিরেই হয়ে উঠেছে ইসলামের প্রধানতম প্রতিপক্ষ। প্রত্যেক যুগে পৃথিবীর সকল সভ্যতা কেন শুধু ইসলামের বিপক্ষেই ঐক্যবদ্ধ হওয়ার তাড়না বোধ করে? ইসলামের সঙ্গে গোটা বিশ্বের সংঘাতময় সম্পর্কের সূত্র কোথায়? এর মূল কারণটাই-বা কী? কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আজ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে পাশ্চাত্য সভ্যতা ও ইসলাম? এসব মৌলিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থটিতে। চলুন তবে ইতিহাসের ডানায় ভর করে ঘুরে আসি ইসলাম ও পাশ্চাত্যের সেই দ্বন্দ্বমুখর রক্ত পিচ্ছিল পথে। আত্মসন্ধানের অভিষ্ট লক্ষ্যে অভিযাত্রী হই আমি, আপনি, সকলেই। মুসলিম উম্মাহর পতন, উত্তরণের পথ ইতিহাস সাক্ষ্য দেয়-মুসলিম উম্মাহর নেতৃত্ব ধরণির বুকে ইনসাফের সমাজ নিশ্চিত করেছিল। মুসলমানদের গৌরবগাথা পৃথিবীকে সমৃদ্ধ করেছিল শত শত বছর ধরে। তবে সেই মুসলিম উম্মাহ আজ পৃথিবীর সবচেয়ে পশ্চাৎপদ ও নির্যাতিত এক জাতি।উত্থান পতনের এই খেলা কীভাবে শুরু হয়েছিল? তার বিস্তৃতিই-বা হয়েছে কোন পথে?যারা উম্মাহর হারানো ঐতিহ্য ও মর্যাদাকে পুনরুদ্ধার করতে চান, যারা সকল শোষণ ও নৈরাজ্য থেকে মুক্তির বার্তা দিতে চান বিশ্ববাসীকে, এই ইতিহাসের পাঠ তাদের জন্য খুবই জরুরি।তবে এটা সত্য যে, পরাজিত কোনো গোষ্ঠীর পক্ষে হারানো অবস্থান পুনরুদ্ধার সম্ভব নয়, যতক্ষণ না তারা পতনের সঠিক কারণ ও পথপরিক্রমা জানেন।মুসলিম উম্মাহর পতন; উত্তরণের পথ গ্রন্থটি সেই পথকেই উন্মোক্ত করবে ইনশাআল্লাহ…