| লেখক | এম এ আনাস |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ভাষা ও অভিধান |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
সোজাসাপ্টা Practical IPA Sound and Phonetics যারা বলেন- ইংরেজি শিখতে গ্রামার লাগে না! তারা না বুঝে বলেন, নাকি বুঝে প্রতারণা করেন, আমার বোধগম্য নয়। আর যারা বলেন- গ্রামার লাগবেই এবং সরাসরি গ্রামার শেখার পেছনে জীবনপাত করছেন, তারা ভাষা শেখানোর নামে কোমলমতি শিক্ষর্থীদের উপর গ্রামারের বোঝা চাপিয়ে দিচ্ছেন। এ বোঝা টেনে-টেনে শিক্ষার্থীরা ক্লান্ত-শ্রান্ত হয়ে ইংরেজি বিমুখ হয়ে যাচ্ছে। আর যারা বলেন- যেভাবে শিখেছি বাংলা ….. বাস্তবতার নিরিখে এটি একটি চরম উপহাস! ইংরেজি শেখানোর সুযোগে যাচ্ছেতাই খাওয়ানোর অপচেষ্টা। আমি এসব জায়গা থেকে বের হয়ে এসেছি। এসব শেখা আর মুখস্থ বিদ্যার মধ্যে ইংরেজি বুঝা ও বলার দক্ষতা অর্জিত হয় না। আমাদের দেশের বেশীরভাগ শিক্ষার্থী গ্রামারের মারপ্যাঁচ ও নিয়ম-নীতির বেড়াজালে বন্দি। বাস্তবে ইংরেজি বলতে গেলে কিভাবে শুরু করবে, গৌ-থু করবে, শেষ করবে, এমনি সাত-পাঁচ ভেবে হাজারো বাঙ্গালি শিক্ষার্থীর ইংরেজি বলার স্বপ্ন ভঙ্গ হচ্ছে। ডিফেন্সে (Riyadh, KSA) থাকাবস্থায় দেখেছি- শুধুমাত্র ইংরেজিতে কমিউনিকেট করতে না পারায় বাঙ্গালি মাত্রই পদে পদে নিগৃহীত, অপমানিত হচ্ছে। প্রমোশান এবং ইনক্রিম্যান্টের সময় বৈষম্যের স্বীকার হচ্ছে, কারণ ভাষাটা ওখানে অনেক বড় ব্যাপার। তাই ৩০ বছর পূর্বে মিনিস্ট্রি অফ ডিফেন্স এন্ড এভিয়েশানের চাকরি ছেড়ে বাঙ্গালি শিক্ষার্থীদের সহজে ইংরেজি শেখানোর ব্রতি নিয়ে শুরু করি এবং আল্লাহর মেহেরবাণীতে অনবরত গবেষণায় নিমগ্ন থেকে বাংলা মেথড আবিস্কার করি যেন বাংলা ফরম্যাটে- ☆ ১০/১২ বছরের বাচ্চারাও IPA Sound সহজে পড়তে-লিখতে ও বুঝতে পারে। ☆ Contextual সিস্টেমে শব্দার্থ মুখস্থ করা ছাড়াই শব্দার্থ আয়ত্ব করতে পারে। ✩ Converting System এর মাধ্যমে একজন শিক্ষার্থী সহজেই গ্রামার নিয়ন্ত্রণ করতে পারে এবং পুরো ইংরেজি ভাষা ১ পেইজে মনে রাখতে পারে। বাংলা মেথডে ইংরেজি শেখার পর ইংরেজি পরীক্ষায় ফেইল তো দূরের কথা বরং ইংলিশ-ম্যানদের মতো ইংলিশ বলার কারণে সে ক্লাসে, ভাইভা বোর্ডে, পদন্নতিতে, বিদেশে সর্বত্র প্রশংসিত ও সম্মানিত হয়ে উঠবে ইন-শা-আল্লাহ! সোজাসাপ্টা Practical IPA Vocabulary শব্দার্থ হলো ভাষার প্রাণ এবং ভাষা শেখার মূল Eliment। এটি এতোটাই গুরুত্বপূর্ন যে প্রাথমিকভাবে শুধু কিছু শব্দার্থ শিখেই মনের ভাব প্রকাশ করা শুরু করা যায়। তারপর আস্তে আস্তে শব্দ ভান্ডার বৃদ্ধি করতে হয়। তবে শব্দ ভান্ডার বৃদ্ধি করতে গিয়ে শব্দার্থ মুখস্থ করা যাবে না। কারণ মুখস্থ করলে ব্রেইনে চাপ পরে আর চাপ কমাতে ব্রেইন দ্রুত মুখস্থ শব্দার্থ ভুলার চেষ্ঠা করে। তার মানে মুখস্থ করলেই ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর শেষে মুখস্থ করার কষ্ট আর ভুলে যাওয়ার দুঃখ হবে, এক সময় বলবে- নাহ্! আমার দ্বারা হবে না। এতো কষ্ট করে মুখস্থ করলাম আর ভুলে গেলাম! এভাবে ইংরেজি শেখার শুরুতেই ইংরেজি শেখার স্বপ্ন শেষ হয়ে যাবে। তখন কোন-ভাবে পরীক্ষা পাশের মতো করে ইংরেজি শিখে একাডেমিক অধ্যায় শেষ করবে। এভাবেই চলছে, চলবে। কিন্তু সচেতন শিক্ষার্থীরা outside the box চিন্তা করে যে, ইংরেজি শুধু পরীক্ষা পাশের বিষয় নয় বরং ইংরেজি হচ্ছে জীবনের প্রয়োজনে। তাই পরীক্ষা পাশের সাথে সাথে ইংরেজি দক্ষতা অর্জনে সচেষ্ট হয়। মুখস্থ না করে Contextual system-এ সহজভাবে শব্দার্থ শিখতে এই vocabulary বই। Contextual system-এ প্রতিটি শব্দার্থ ভিজিট করুন, পরিচিত হোন, কথাবার্তা বলুন। ধীরে-ধীরে আপনার কথা বলার বন্ধু হয়ে উঠবে শব্দার্থ এবং বন্ধুর ভূমিকায় সারা জীবন পাশে থেকে এটি শুধু আপনার উপকারই করে যাবে। আপনার কাছ থেকে কিছুই নিবে না, শুধুই দিবে। একবার তাকে আপন করে নিন। Vocabulary is the vital element for learning English, though it’s relay time consuming one.