| লেখক | হারুন রশীদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইতিহাস ও ঐতিহ্য |
| Language | বাংলা |
| Number of Pages | 368 |
| Cover Type | হার্ড কভার |
উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা প্রেসিডেন্সিতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন চট্টগ্রামের তরুণ শরচ্চন্দ্র দাশ। পড়াশোনার শেষ করার আগেই ব্রিটিশ সরকারের কাছ থেকে দার্জিলিংয়ের ভুটিয়া স্কুলে প্রধান শিক্ষক হবার সাদামাটা একটা প্রস্তাব আসে, যার অন্তরালে ছিল ভিন্ন ব্যাপার। দার্জিলিং যাবার কয়েক বছরের মধ্যে তিনি জড়িয়ে পড়েন উনিশ শতকে মধ্য এশিয়ায় বৃহৎ শক্তিবর্গের মধ্যেকার দ্য গ্রেট গেমের জালে। শরচ্চন্দ্র ১৮৭৯ ও ১৮৮২ সালে হিমালয়ের দুর্গম গিরিপথ পেরিয়ে দুবার তিব্বত অভিযানে যান এবং দুর্লভ তথ্যসম্ভার নিয়ে ফিরে আসেন। বহুমাত্রিক চরিত্রের শরচ্চন্দ্র দাশ ছিলেন একাধারে শিক্ষক, গবেষক এবং সিক্রেট এজেন্ট। সেই অভিযানের ১৪০ বছর পর প্রথম বারের মতো সম্পূর্ণ শরচ্চন্দ্র দাশকে আবিষ্কারের চেষ্টা করা হয়েছে এ বইয়ে।