| লেখক | নেশমিয়ে হোক্সা |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রাজনীতি বিষয়ক বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 64 |
| Cover Type | হার্ড কভার |
গ্রন্থ পরিচিতি: শ্রেণী-সংগ্রামের বিকাশের বিষয়ে আলবেনিয়ার পার্টি অব লেবার-এর বিপ্লবী নীতির কতিপয় মৌলিক প্রশ্ন আলবেনিয়ার পার্টি অব লেবার-এর ৭ম কংগ্রেসের ধারণাসমূহ বিস্তারের বাতাবরণে পিএলএ-এর কেন্দ্রীয় কমিটিতে ইনস্টিটিউট অব মার্কসিস্ট-লেনিনিস্ট স্টাডিজ এবং তিরানা জেলার পার্টি কমিটি জুন ২৭,১৯৭৭ তারিখে একটি সভা আয়োজন করে,যেখানে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যা এবং পিএলএ-এর কেন্দ্রীয় কমিটিতে ইনস্টিটিউট অব মার্কসিস্ট-লেনিনিস্ট স্টাডিজ- এর পরিচালক কমরেড নেশমিয়ে হোক্সা পার্টি,রাষ্ট্রীয় অঙ্গসংস্থা,সামরিক বাহিনী,গণসংগঠন,বৈজ্ঞানিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষস্থানীয় ক্যাডারগণ,প্রচারকবর্গ প্রমুখের অংশগ্রহণে উপস্থিত শ্রোতৃমণ্ডলির সম্মুখে ‘শ্রেণী-সংগ্রামের বিকাশের বিষয়ে আলবেনিয়ার পার্টি অব লেবার-এর বিপ্লবী নীতির কতিপয় মৌলিক প্রশ্ন’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন। এই সভা শ্রেণী-সংগ্রামের ওপর বৈজ্ঞানিক সেশনসমূহের উদ্বোধন করে,যা দেশের বিভিন্ন জেলায় ইনস্টিটিউট অব মার্কসিস্ট-লেনিনিস্ট ও জেলাসমূহের পার্টি কমিটিগুলোর পৃষ্ঠপোষকতায় জুলাই মাসে অনুষ্ঠিত হয়। উপর্যুক্ত বক্তৃতা ছাড়া ঐ সেশনগুলোতে সমাজতন্ত্রের পর্বে রাজনৈতিক ক্ষেত্রে শ্রেণী-সংগ্রাম,মতাদর্শিক ক্ষেত্রে সংগ্রাম,সমাজতান্ত্রিক সমাজে শ্রেণী-সংগ্রামের একটি বৃহৎ ও জটিল ক্ষেত্র,অর্থনৈতিক ক্ষেত্রে শ্রেণী-সংগ্রামের কতিপয় সমস্যা,পার্টির অভ্যন্তরে শ্রেণী-সংগ্রাম,পার্টির পক্ষে শ্রমিক শ্রেণীর একটি বিপ্লবী পার্টি হিসেবে অপরিবর্তিত থাকার নিশ্চয়তা শীর্ষক আরো চারটি বক্তৃতা অনুষ্ঠিত হয়,সেই সাথে বিভিন্ন ক্ষেত্রে শ্রেণী-সংগ্রামের সমস্যার উপর কতিপয় সহযোগী বক্তৃতা ও রচনাংশ প্রদান করা হয়। রচনটি আলবেনিয়ার পার্টি অব লেবার-এর কেন্দ্রীয় কমিটির তাত্তি¡ক ও রাজনৈতিক মুখপত্র ‘রুগা ই পার্টিজে’,সংখ্যা ৬,তিরানা,১৯৭৭-এ প্রকাশিত।