| লেখক | মো. মোস্তাফিজুর রহমান |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | প্রবন্ধ |
| Language | বাংলা |
| Number of Pages | 80 |
| Cover Type | হার্ড কভার |
সমার্থশব্দের অন্ত্যমিল নিবিড় গ্রথন,সুনিপুণ ভাষা কারুকার্যের বিম্বঅবয়ব। ভাষা-সাহিত্য,কাব্য,বিরচনস্পন্দে সমার্থশব্দের অন্ত্যমিল মর্মতুলির বহুমাত্রিক সরস ব্যঞ্জনা,যুগে-যুগে বিভিন্ন গবেষণাকর্মী,কবি,সাহিত্যিক,প্রাবন্ধিকের লেখনিতে সুকুমার শিল্পস্বরূপ আকর হয়ে আছে। ভাবার্থ ও ছন্দরীতির বহুমুখীতায় সমার্থ ও প্রযুক্তশব্দের ব্যাবহারিক প্রয়োগ সূত্রের ন্যায় বলয়-বন্ধনে নিরূপিত নয়। বিষয়,প্রসঙ্গ ও ভাবার্থবোধ ভিন্নতায় এর প্রকাশও হয় ভিন্ন যেমন ঃ পার্থক্য,তারতম্য,প্রভেদ সমার্থশব্দ-এর ব্যাবহারিকে যেমন আমরা লিখি একে অপরের পার্থক্য,তরলের উষ্ণতার তারতম্য,কিংবা বর্ণগত প্রভেদ তদাস্থলে এমনটি নয়- একে অপরের তারতম্য,তরলের উষ্ণতার পার্থক্য,কিংবা সময়ের প্রভেদ!! বাণী,বার্তা,বাতাবরণ সমার্থশব্দের ক্ষেত্রে ভাবার্থ প্রকাশে এর ব্যাবহারিকরূপ উপদেশ বাণী,আদেশ বার্তা,গুঞ্জন বাতাবরণ এমনই হয় বরং এমনটি নয় উপদেশ বার্তা,আদেশ বাতাবরণ,গুঞ্জন বাণী!! সৃজনশীল বাংলাচর্চায় ও ঋদ্ধদিব্য বিরচনে আগ্রহী পাঠক ও শিক্ষার্থীদের বিবিধ সহায়ক গ্রন্থের প্রয়োজন হয়; গ্রন্থটি বাংলা সমার্থ-প্রযুক্তশব্দের কিয়ৎচয়ন ও অন্ত্যমিলযোজন অনুভূমিক পারম্পর্যে একটি নাতিদীর্ঘ পরিশীলনী। বাংলামাধ্যম ও দেশীয় ইংরেজী শিক্ষা মাধ্যমসমূহে মাতৃভাষা বাংলাচর্চায় নিবন্ধটি- ক্ষুদ্র প্রয়াস।