Whatsapp: +8801567808596

  |  

Track Order

শর্তহীন শর্তে

শর্তহীন শর্তে

৳160
৳142.4
শর্ত মেনে শর্ত কি হয় ? শর্ত ছাড়াই শব্দের বুনন কারুকাজের বহুমাত্রিক শরণ শয্যায় শিল্পের বিচিত্র বিবিধ অনুগমন। শর্তহীন শর্তে গ্রন্থের ছোটো বড়ো অনুধ্যানে ষোলোটি প্রবন্ধ- আলেখ্য। প্রবন্ধগুলোর মধ্যে দেশ-বিদেশের শিল্পমগ্ন সুষমা নির্যাসের অনুপুঙ্খ বীক্ষণের ধা
  লেখক   মুহম্মদ নূরুল হুদা
  প্রকাশনী

 বাংলা একাডেমি

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   91
  Cover Type   হার্ড কভার

শর্ত মেনে শর্ত কি হয় ? শর্ত ছাড়াই শব্দের বুনন কারুকাজের বহুমাত্রিক শরণ শয্যায় শিল্পের বিচিত্র বিবিধ অনুগমন। শর্তহীন শর্তে গ্রন্থের ছোটো বড়ো অনুধ্যানে ষোলোটি প্রবন্ধ- আলেখ্য। প্রবন্ধগুলোর মধ্যে দেশ-বিদেশের শিল্পমগ্ন সুষমা নির্যাসের অনুপুঙ্খ বীক্ষণের ধারাবাহিকতায় অরূপ প্রকাশের সন্ধান করেছেন কবি, প্রাবন্ধিক, লোকতত্ত্ববিদ মুহম্মদ নূরুল হুদা । তৃষিত তৃষ্ণায়, শিল্পের মহাযাত্রায় শূন্যও হয়ে ওঠে অগ্নিচূর্ণ । শর্তহীন শর্তে গ্রন্থে আমরা নিরীক্ষণ করি চূর্ণ অভিলাষে শিল্পের নিবিষ্ট রসায়ন, নির্মাণ ও নির্মিতির গভীর মনস্বী বিশ্লেষণ যাত্রা। প্রজ্ঞা ও অভিজ্ঞতার তরঙ্গে লবণ ও লাবণ্যে মর্মরিত শিল্প ক্যানভাসের রূপ ও রূপান্তরে প্রবন্ধগুলো পাঠকদের দেবে আশ্রিত সমুদ্রের তীব্র নোনা স্বাদ। কবিতা আনতভূমির অন্তরীক্ষের আলো ও অন্ধকারের নৃত্যকলা । মুহম্মদ নূরুল হুদা বাংলা ও বিশ্ব কবিতার অন্তর্লীন সূত্র আবিষ্কার করেছেন রূপক সঞ্চারী মাত্রায় শর্তহীন শর্তে গ্রন্থে । সময়, শিল্পের শ্রেষ্ঠ আধার । শর্তহীন শর্তের প্রবন্ধগুলো সময়কে কেন্দ্রীভূত করার নিয়ন্ত্রিত সূত্র সামনে এনে মোহিত করে, মুগ্ধতা ছড়ায়।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।