Whatsapp: +8801567808596

  |  

Track Order

স্তালিন মিথ্যাচার এবং প্রাসঙ্গিকতা

স্তালিন মিথ্যাচার এবং প্রাসঙ্গিকতা

৳350
৳263
“স্তালিন মিথ্যাচার এবং প্রাসঙ্গিকতা” বইটির ‘প্রাককথন’ এর লেখাঃ রুশ বিপ্লবের অন্যতম প্রধান রূপকার কমরেড লেনিন বলেছেন : কোনাে ব্যক্তি,বিষয়,আন্দোলন অথবা কর্মকাণ্ডের মূল্যায়ন পর্যালােচনা করতে হলে তৎকালীন বাস্তব পরিস্থিতি,আন্তর্জাতিক ও জাতীয় অবস্থা,শ্রমিকশ্
  লেখক   মনজুরুল হক
  প্রকাশনী

 ঐতিহ্য

  সংস্করণ   May 22, 2026
  catagory  রাজনীতি বিষয়ক বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   হার্ড কভার

“স্তালিন মিথ্যাচার এবং প্রাসঙ্গিকতা” বইটির ‘প্রাককথন’ এর লেখাঃ রুশ বিপ্লবের অন্যতম প্রধান রূপকার কমরেড লেনিন বলেছেন : কোনাে ব্যক্তি,বিষয়,আন্দোলন অথবা কর্মকাণ্ডের মূল্যায়ন পর্যালােচনা করতে হলে তৎকালীন বাস্তব পরিস্থিতি,আন্তর্জাতিক ও জাতীয় অবস্থা,শ্রমিকশ্রেণির অবস্থান,শােষকশ্রেণি ও শােষিত শ্রেণিগুলাের পারস্পরিক শক্তির অবস্থা এবং সর্বহারা শ্রেণির চরম লক্ষ্য ও সংশ্লিষ্ট ব্যক্তি বা বিষয়ের তৎকালীন আশু কর্মসূচির বিশ্লেষণ করতে হবে। এই ধরনের বিচারেই সঠিক মার্কসবাদী মূল্যায়ন বা পর্যালােচনা বেরিয়ে আসে। ইতিবাচক ও নেতিবাচক কতগুলাে ঘটনার যােগ ও বিয়ােগ ফলের দ্বারা তা হয় না। মার্কসবাদী দৃষ্টিতে একটা সামগ্রিক,সার্বিক ও অখণ্ড চিন্তা বেরিয়ে আসবে,নতুবা খণ্ডিত বা আংশিক বিচার হয়ে যায়। কমরেড লেনিনের এই শিক্ষার আলােতেই তাঁর সুযােগ্য সহকারী কমরেড স্তালিনের বিপ্লবী জীবনের শিক্ষাগুলােকে আয়ত্ত করতে হবে। এবং শ্রেণি আন্দোলন ও গণ-আন্দোলন বিকাশের ক্ষেত্রে তার সঠিক প্রয়ােগ ঘটাতে হবে! রাশিয়ার বুকে জার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বলশেভিক পার্টি গড়ে তােলা,শােষিত শ্রমিকশ্রেণির নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লবকে সফল করে তুলবার জন্য সংগ্রাম,ট্রটস্কিবাদের বিরুদ্ধে তীব্র আদর্শগত সংগ্রাম,বিপ্লববার পরিস্থিতিতে সােভিয়েত সমাজতন্ত্রকে টিকিয়ে রাখবার সংগ্রাম,কমরেড লেনিনের জীবনাবসানের পর সােভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক অগ্রগতিকে অব্যাহত রাখবার সংগ্রাম এবং সর্বোপরি হিংস্র উন্মত্ত ফ্যাসিবাদের কবল থেকে মানবজাতিকে রক্ষার সংগ্রামে ব্যাপৃত ছিল কমরেড স্তালিনের সমগ্র জীবন। শুধু তাই নয়,সমাজতান্ত্রিক আন্দোলন ও জাতীয় মুক্তি আন্দোলনের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ককে অটুট রাখতে তিনি পুঁজিবাদী ও ঔপনিবেশিক দেশগুলােতে কমিউনিস্ট পার্টি গঠনে সক্রিয় ভূমিকা গ্রহণ করে বিশ্ব কমিউনিস্ট আন্দোলনে এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কমরেড স্তালিনই সর্বপ্রথম কমরেড লেনিনের শিক্ষা ও তত্ত্বগুলােকে সূত্রবদ্ধ করে সৃষ্টি করেন লেনিনবাদ! এর সংজ্ঞা নির্ধারিত করে তিনি বলেছিলেন : লেনিনবাদ হলাে সাম্রাজ্যবাদ ও শ্রমিক-বিপ্লবের যুগের মাকর্সবাদ। আরও সঠিকভাবে বলতে গেলে বলতে হয়,লেনিনবাদ হলাে সাধারণভাবে শ্রমিক-বিপ্লবের মতবাদ ও রণকৌশল এবং বিশেষভাবে এ হলাে শ্রমিকশ্রেণির মতবাদ ও রণকৌশল। মাকর্সবাদ-এর তত্ত্বকে বিকশিত করে তুলেছিলেন কমরেড স্তালিন। তিনিই লেনিনবাদের প্রবক্তা। ১৯২

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।