| লেখক | মাহমুদ আল ফাহাদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ব্যবসা , বিনিয়োগ ও অর্থনীতি |
| Language | বাংলা |
| Number of Pages | 96 |
| Cover Type | পেপার ব্যাক |
স্ট্রাগল কোম্পানি টু স্ট্যাবল কোম্পানি’ বইটি একজন উদ্যোক্তার সংগ্রাম থেকে সাফল্যের পথে যাত্রার অনুপ্রেরণামূলক উপস্থাপনা। লেখক তরুণদের ছোট উদ্যোগ দিয়ে দ্রুত শুরু করার সাহস জোগাতে বিশ্বখ্যাত উদ্যোক্তাদের উদাহরণ দিয়ে বার্তাটি শক্তিশালী করেছেন। এদেশীয় প্রেক্ষাপটে সাধারণত ৬-৭ ধরনের ব্যবসার উদাহরণ তুলে ধরে লেখক দেখিয়েছেন কীভাবে সঠিক পরিকল্পনার অভাবে উদ্যোগ মুখ থুবড়ে পড়ে। তবে, এসব উদ্যোগ টিকিয়ে রাখার সঠিক কৌশলও তিনি ব্যাখ্যা করেছেন। ব্যবসায়ীর ৭টি গুণ এবং ১৫টি বাস্তবভিত্তিক পরামর্শ উল্লেখ করে বইটির প্রথম অধ্যায়ে নতুন উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন। দ্বিতীয় অধ্যায়ে লেখকের প্রথম ১১ বছরের শিক্ষা এবং শেষ ৩ বছরের পরিকল্পিত সফল পদক্ষেপগুলোর গল্প রয়েছে। এতে তিনি দেখিয়েছেন, সতর্ক প্রচেষ্টায় কীভাবে একটি স্ট্রাগল কোম্পানি স্ট্যাবল কোম্পানিতে রূপান্তরিত হতে পারে। চমৎকার তত্ত্ব ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে সমৃদ্ধ এ বইটি সংরক্ষণযোগ্য। লেখক মাহমুদ আল ফাহাদের প্রতি আমার আন্তরিক শুভকামনা।