| লেখক | প্রকৌশলী মো. কামালুল হক |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 256 |
| Cover Type | পেপার ব্যাক |
সত্য ধর্মের স্বরূপ বলতে বুঝানো হয়েছে যে, সত্য ধর্মের বৈশিষ্ট্য মূলত কেমন হওয়া উচিত। যে ধর্মে কেবল পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ করা হয় এবং যাতে থাকে কুসংস্কার, রূপকথার গল্পের মতো কাহিনি, থাকে জাতিভেদ, থাকে মানবাধিকার লঙ্ঘন, যে ধর্মে থাকে না ধর্মগ্রন্থের মূল কপি, সে ধর্ম সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ হওয়া একেবারে অসম্ভব। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, ধর্ম যদি বিজ্ঞান ছাড়া হয়, তবে তা অন্ধ এবং বিজ্ঞান যদি ধর্ম ছাড়া হয় তবে তা পঙ্গু। আমরা জানি, পবিত্র কুরআনের অগণিত আয়াত আধুনিক বিজ্ঞানের সাথে মিলে গেছে। আল্লাহ সুরা ইয়াসিনের শুরুতে বলেছেন, বিজ্ঞানময় কুরআনের শপথ। অন্যদিকে আমাদের জানামতে অন্যান্য ধর্মের বেশিরভাগ ধর্মগ্রন্থের বৈজ্ঞানিক বাণীগুলো কোনোভাবে আধুনিক বিজ্ঞানের সাথে মিলে না। উইলিয়াম হাংটিংটন, যুক্তরাষ্ট্রের হাবার্ট বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি ইহুদি ধর্মানুসারী। তিনি গত শতকের শেষের দিকে একটি পুস্তক লিখেছেন। যার নাম The Class of Civilization. এই পুস্তকে তিনি লিখেছেন, “ইসলাম শুধু ধর্মই নয়, ইহা একটি সভ্যতা।” এজন্য পশ্চিমাদের ইসলামকে এতো ভয়।