Whatsapp: +8801567808596

  |  

Track Order

সত্য ও সুন্দরের পথে যত বাধা

সত্য ও সুন্দরের পথে যত বাধা

৳600
৳516
দেশপ্রেম,সাংস্কৃতিক বিকাশ,জনকল্যাণমুখী রাজনীতির চর্চা,অসাম্প্রদায়িকতা ও দুর্নীতি প্রতিরোধের মতো বিষয়গুলো সত্য ও সুন্দরের পথে যত বাধা বইয়ের মূল উপজীব্য। বীর মুক্তিযোদ্ধা হিসেবে মননশীল লেখক ও কলামিস্ট আব্দুল খালেক মন্টু তাঁর এ বইয়ে বাংলাদেশের রাজনৈতিক,আ
  লেখক   আব্দুল খালেক মন্টু
  প্রকাশনী

 পাঞ্জেরী পাবলিকেশন্স

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   হার্ড কভার

দেশপ্রেম,সাংস্কৃতিক বিকাশ,জনকল্যাণমুখী রাজনীতির চর্চা,অসাম্প্রদায়িকতা ও দুর্নীতি প্রতিরোধের মতো বিষয়গুলো সত্য ও সুন্দরের পথে যত বাধা বইয়ের মূল উপজীব্য। বীর মুক্তিযোদ্ধা হিসেবে মননশীল লেখক ও কলামিস্ট আব্দুল খালেক মন্টু তাঁর এ বইয়ে বাংলাদেশের রাজনৈতিক,আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের নানান অসংগতি ও অবক্ষয়ের চিত্র তুলে ধরেছেন। যে স্বপ্ন,আদর্শ ও দেশাত্মবোধ নিয়ে জীবন বাজি রেখে লেখক মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন,স্বাধীনতার পঞ্চাশ বছর পর এসে তিনি দেখেন সেগুলো আজ ম্রিয়মাণ ও ভূ-লুণ্ঠিত। এ কারণে,চিন্তাশীল লেখক আব্দুল খালেক মন্টু দেশের চলমান নানা সংকট ও অসংগতি যুক্তিতর্ক সহকারে এ বইয়ে উপস্থাপন করেছেন । এ বইয়ে লেখক কেবল বাংলাদেশের বিরাজমান নানা সমস্যা ও সংকট নিয়েই আলোচনা করেননি,একই সঙ্গে বাতলে দিয়েছেন সমস্যা থেকে উত্তরণের পথ,এখানেই প্রাবন্ধিক আব্দুল খালেক মন্টুর সার্থকতা। এছাড়াও,দেশের দেশের সমসাময়িক রাজনৈতিক,আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ নিয়ে লেখকের নিজস্ব মতামত ও পর্যবেক্ষণ এ বইয়ে নির্মোহ ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে। তিনি দেশের ছাত্র ও যুবসমাজকে দেশগড়ার কারিগর হিসেবেও অভিহিত করেছেন। সত্য ও সুন্দরের পথে যত বাধা বইটি নিঃসন্দেহে সমসাময়িক বাংলাদেশের রাজনৈতিক,আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক চালচিত্রের এক অনবদ্য দলিল হিসেবে পরিগণিত হবে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।