| লেখক | ডুরিয়ান সুকিগাওয়া |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | সাহিত্য ও উপন্যাস |
| Language | : বাংলা |
| Number of Pages | 192 |
| Cover Type | হার্ড কভার |
জীবন যুদ্ধে সেনতারো পরাজিত একজন মানুষ। ইতোমধ্যে কারাগারের চার দেয়াল ঘুরে আসা হয়ে গেছে। ব্যক্তিগত জীবনে এখন প্রচুর মদ্যপান করার পাশাপাশি লেখক হওয়ার ইচ্ছে ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর যাচ্ছে তার। সময়ের সাথে সাথে চেরি গাছে ফুল ফোটে। দিন বদলের জানান দেয়। আর সেনতারোর দিন কাটে ছোট্ট এক কনফেকশনারি দোকানে ডোরিয়াকি বিক্রি করতে করতে। ডোরিয়াকি জিনিসটা এক ধরনের প্যানকেক, যার মধ্যে ভরতি থাকে মিষ্টি বিন পেস্ট। কিন্তু সবকিছুতে একটা বদল আসতে চলছে।তার জীবনে আগমন ঘটলো তোকু নামক এক বয়স্ক মহিলার। যার হাতটা বিকৃত, আর রয়েছে এক ক্লেশিত অতীত। তোকু এমন মজার মিষ্টি বিন পেস্ট বানায় যা সেনতারো আগে কোনোদিন খায়নি। তার নিজের মিষ্টি বিন পেস্ট বানানোর প্রক্রিয়া সেনতারোকে শেখাতে শুরু করে। তাদের বন্ধুত্বের বিকাশের সাথে সাথে অসম্ভব হয়ে পড়ে সামাজিক চাপকে এড়ানোর। একসময় প্রকাশ পেয়ে যায় তোকুর তমসাচ্ছন্ন জীবনের গল্প। সেই সাথে বয়ে নিয়ে আসে এক নিদারুণ পরিণতিকে।