Whatsapp: +8801567808596

  |  

Track Order

সুখময় দাম্পত্যজীবন (বান্ডেল)

সুখময় দাম্পত্যজীবন (বান্ডেল)

৳1520
৳912
ফুলের সংসার: আমরা যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, আমরা দেখি—আমেনার কোল আলো করে জন্ম নেওয়া এক শিশু শৈশব-কৈশোর-যৌবন পেরিয়ে ৬৩ বছর বয়সে আয়িশার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করেন। এক নারীর কোল আলো করে জন্ম যার, অন্য নারীর কোলে মাথা রেখে মৃত্য
  লেখক   মাজিদা রিফা, মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী
  প্রকাশনী

 মাহফিল

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

ফুলের সংসার: আমরা যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, আমরা দেখি—আমেনার কোল আলো করে জন্ম নেওয়া এক শিশু শৈশব-কৈশোর-যৌবন পেরিয়ে ৬৩ বছর বয়সে আয়িশার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করেন। এক নারীর কোল আলো করে জন্ম যার, অন্য নারীর কোলে মাথা রেখে মৃত্যুবরণ তাঁর। ঘরেই জন্ম, ঘরেই পরিসমাপ্তি। অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অন্য সাধারণ জীবনের মতো ছিল না, তাঁর জীবনে জড়িয়ে ছিল এই উম্মাহর ভাগ্য। তাঁর কাধে ছিল নবুয়তের ভার। তিনি ছিলেন নবীদের সর্দার। তাওহিদের বিশাল দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে না জানি কত বিপ্লব-বিস্ময়ের সম্মুখীন হয়েছেন তিনি! কিন্তু দিনশেষে এই মহান মানুষটিও ছিলেন ঘরের মানুষ। কারও পুত্র, কারও পিতা, কারও স্বামী, কারও আত্মীয়। অন্য দশটি আদমসন্তানের মতো ঘরের জীবনকেও তিনি যাপন করেছেন। কেমন ছিল তাঁর এই মহান জীবনের ঘরোয়া যাপন; ‘ফুলের সংসার’ বলছে তারই গল্প। ‘কী সেই ঘরোয়া যাপনের গল্প যার কল্যাণে এত বড়ো দায়িত্ব মাথায় থাকার পরও তিনি ছিলেন শান্ত, সুস্থির, সদাহাস্য অনুপম এক মানুষ’—জানতে হলে পড়ুন ‘ফুলের সংসার’। আর তারপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আয়নায় নিজেকে যাচাই করে গড়ুন একান্ত নিজের ‘ফুলবাগিচা।’ প্রেমময় দাম্পত্য জীবন (নিয়ম, কৌশল, পরামর্শ): কেন এ বইটি? মুসলিম পরিবারে আঘাত করা সমস্যার পরিমাণটা যখন তুমি বুঝতে পারবে… মুসলিম সংসারে মারাত্মক ফাটল ধরিয়ে দেওয়ার বিষয়টা যখন তুমি আন্দাজ করতে পারবে… কত স্বামী-স্ত্রী যে ঝগড়ায় পড়ে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিচ্ছে, যখন তুমি তা জানতে পারবে… কত ঘর ধ্বংস হয়েছে, কত পরিবার যে বিভক্ত হয়েছে এসব দাম্পত্য সমস্যার কারণে যখন তুমি তা জানতে পারবে… যখন তুমি জানতে পারবে যে, তালাকের পরিমাণ সর্বোচ্চ ভয়ংকর পর্যায়ে গিয়ে ঠেকেছে… কোনো কোনো আরব রাষ্ট্রে তালাকের পরিমাণ দাঁড়িয়েছে ৫০%… যখন তুমি জানতে পারবে যে, তালাকের কারণে সন্তানসন্ততির ওপর যে কতটা বিরূপ প্রভাব পড়ে… তখন তুমি এ বইয়ের গুরুত্ব বুঝতে পারবে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।