Whatsapp: +8801567808596

  |  

Track Order

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস প্রসঙ্গ ইতিহাস

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস প্রসঙ্গ ইতিহাস

৳700
৳581
বাংলা সাহিত্যে ইতিহাস-আশ্রিত উপন্যাস রচনায় সুনীল গঙ্গোপাধ্যায় (১৯৩৪-২০১২) নিজেই এক স্বতন্ত্র সারণির স্রষ্টা। দেশভাগ, উদ্বাস্তু সংকট, সাম্প্রদায়িক দাঙ্গা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত, মন্বন্তর, ভারত-পাকিস্তানের যুদ্ধ ও বৈরী রাজনৈতিক উত্তাপ, ৭১-এ বাংলাদেশের
  লেখক   ফজলুর রহমান
  প্রকাশনী

 কথাপ্রকাশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   440
  Cover Type   হার্ড কভার

বাংলা সাহিত্যে ইতিহাস-আশ্রিত উপন্যাস রচনায় সুনীল গঙ্গোপাধ্যায় (১৯৩৪-২০১২) নিজেই এক স্বতন্ত্র সারণির স্রষ্টা। দেশভাগ, উদ্বাস্তু সংকট, সাম্প্রদায়িক দাঙ্গা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত, মন্বন্তর, ভারত-পাকিস্তানের যুদ্ধ ও বৈরী রাজনৈতিক উত্তাপ, ৭১-এ বাংলাদেশের মুক্তিসংগ্রাম সুনীল-মানসকে ব্যাপকভাবে আলোড়িত করেছিল। সুনীল ছিলেন বাস্তুহারার যন্ত্রণায় কাতর, দেশভাগের নির্মম শিকার। ব্রিটিশশাসিত পূর্ববাংলার এক অখ্যাত পাড়াগাঁওয়ে জন্ম ও বসবাসসূত্রে আর্থ-সামাজিক-রাজনৈতিক বাস্তবতার যে বৈরী রূপ তিনি প্রত্যক্ষ করেছিলেন, তার প্রভাব ও প্রতিক্রিয়া সারা জীবন তাঁকে ভাবিত করেছে। তাঁর অন্তর্সত্তায় উপ্ত হয়েছে অসাম্প্রদায়িক বোধ, মানবিক উপলব্ধি ও জন্মভূমির প্রতি নস্টালজিক অনুভূতি। তিনি চেয়েছেন, উপন্যাসসৃষ্টির মধ্য দিয়ে অতীত ইতিহাসের কালজয়ী ব্যক্তিবর্গের কর্মপ্রয়াস ও উদ্যোগকে পাঠকের সামনে পরিবেশন করে তাদের ইতিবাচক বোধবুদ্ধিতে অনুপ্রাণিত ও সমৃদ্ধ করতে এবং মানবীয় জীবনচর্চায় পরিশীলিত করতে। প্রকৃতপক্ষে উপন্যাসে ইতিহাসচর্চার মাধ্যমে সুনীল তাঁর সেই মানবিক উপলব্ধির যে অসামান্য প্রকাশ ঘটিয়েছেন, তা অনুসন্ধানের প্রয়োজনে রচিত হয়েছে ‘সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস : প্রসঙ্গ ইতিহাস’ শীর্ষক এই গবেষণাগ্রন্থ। সুনীলের উপন্যাসে ইতিহাস অনুসন্ধানে এই গবেষণাগ্রন্থটি নিঃসন্দেহে পথিকৃতের মর্যাদাপ্রাপ্ত।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।