Whatsapp: +8801567808596

  |  

Track Order

শূন্য রথের ঘোড়া

শূন্য রথের ঘোড়া

৳750
৳645
জীবনময় ছুটে বেড়ানোই মানুষের স্বভাবজাত ধর্ম। মোহ কিংবা মায়া থেকে মুক্তির আশায় ছুটে ছুটে কিংবা ভেসে বেড়িয়ে কিছু অনন্য কীর্তি রেখে যেতে চায় অমোঘ চিহ্নরূপে। একটা ইচ্ছার তেজি ঘোড়া মানুষকে নিয়ে সারাক্ষণই ধাবিত হতে চায় অনিশ্চিত অনন্তের দিকে। এটাই যেন নিয়ম। আর এই
  লেখক   মঈনুল হাসান
  প্রকাশনী

 পাঞ্জেরী পাবলিকেশন্স

  সংস্করণ   May 22, 2026
  catagory  সাহিত্য ও উপন্যাস
  Language   : বাংলা
  Number of Pages   264
  Cover Type   হার্ড কভার

জীবনময় ছুটে বেড়ানোই মানুষের স্বভাবজাত ধর্ম। মোহ কিংবা মায়া থেকে মুক্তির আশায় ছুটে ছুটে কিংবা ভেসে বেড়িয়ে কিছু অনন্য কীর্তি রেখে যেতে চায় অমোঘ চিহ্নরূপে। একটা ইচ্ছার তেজি ঘোড়া মানুষকে নিয়ে সারাক্ষণই ধাবিত হতে চায় অনিশ্চিত অনন্তের দিকে। এটাই যেন নিয়ম। আর এই যে ছুটে যাওয়া- এটাই তো জীবনের অন্য আরেক নাম। মানুষ- সে তো কেবলই নোনাগন্ধি মাটির সামান্য এক মানুষ। পুতুলনাচের পুতুলের মতো জীবনের মঞ্চে হাত-পা নাচিয়ে, হাসি-কান্নায় মেতে উঠে কত বিচিত্র খেলা দেখিয়ে বেড়ায়। সেই খেলার মাধ্যমে জীবনের মঞ্চমাঠে আশ্চর্য সুন্দর ফুল ফুটিয়ে যায় অনবরত- কখনো গন্ধহীন, কখনো সুগন্ধি- নানা রঙের যত ফুল! সেই ফুলের যে মনোরম মাধুর্য, যে অপূর্ব বিকশিত সুষমা তার কোনো তুলনা হয় না। এই আখ্যানের প্রতিটি চরিত্র-ফণীচাঁদ, ইয়াসিন শেখ, নন্দ, সুলেখা কিংবা আরও যারা আছে তারা প্রত্যেকেই এমনিভাবে জীবনের মাধুর্যময় ফুলের স্মৃতি-গন্ধ-পরশ ধারণ করে আছে। জীবনের মোহ কিংবা মায়া থেকে বিচ্যুত হলেও, ইচ্ছার ঘোড়া কখনো তাদের গন্তব্যহীন করে ফেললেও সময়ের প্রবাহ ঠিক আবার অনিবার্য ও মনোহর করে রাখছে কালের খাতায়। এই নশ্বর চরাচরের যাবতীয় পুঙ্খানুপুঙ্খ হিসাবে তাদের যাপনচিন্তা গুরুত্বপূর্ণ এক আখ্যান হয়ে যেন লেখা হয়ে থাকছে নোনা মাটি ধূলিফুল উপন্যাসের দ্বিতীয় পর্ব এই শূন্য রথের ঘোড়ায়।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।