| লেখক | Unknown brand |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 24 |
| Cover Type | পেপার ব্যাক |
আন্তর্জাতিক ইসলামী থিংক-ট্যাংক ড. আহমদ তুতুনজী এক একান্ত সাক্ষাৎকারে বলেছেন, ‘সদ্য হজ্ব ফেরত ম্যালকম এক্স (Malcolm X) তার তাজা ঈমানের কারণে আমার একটি অনুরোধ রাখেননি।’ ম্যালকম এক্স ছিলেন আমেরিকান কালো মুসলিম নেতা। তার মুসলিম নাম হাজী মালিক শাহবাজ। তিনি ১৯৬৪ সালের এপ্রিলে পবিত্র হজ্ব পালনে মক্কা গমন করেন। তার বৈমাত্রেয় বোন Ella Little Collins-এর আর্থিক সহযোগিতায় তিনি হজ্ব সম্পন্ন করেন। ১৯৬০ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত ম্যালকম এক্স আমেরিকান কালো মুসলিমদের বৃহৎ সংগঠন নেশন অব ইসলামের দ্বিতীয় কমান্ডার ইন-চিফ ছিলেন। ১৯৬৪ সালে তিনি নেশন অব ইসলাম ত্যাগ করেন এবং পরিপূর্ণ সুন্নি মুসলিম হয়ে ওঠেন। আলীজাহ মুহাম্মদের নেশন অব ইসলামের তিনি অসাধারণ ও পপুলার বক্তা ছিলেন। ১৯৬৪ সালের সেপ্টেম্বরে হজ্ব থেকে ফিরে আসেন এক নতুন ম্যালকম এক্স, এক নয়া হাজী মালিক শাহবাজ। ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব, বর্ণগোত্রহীন সাদা-কালো মানুষের লাখো ইহরাম পোশাকের মিছিল তার অন্তরে ঈমানের পরশ লাগায়। পবিত্র মক্কায় হাজীদের আন্তর্জাতিক মিলনমেলায় ম্যালকম এক্স-এর জীবনের মোড় ঘুরে যায়। তিনি ইসলামের বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধের গূঢ় স্বাদ আস্বাদন করেন।