| লেখক | মুফতি সায়্যিদ মুহাম্মাদ আমীমুল ইহসান মুজাদ্দেদী আল-বারাকাতী (রহ.) |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 304 |
| Cover Type | পেপার ব্যাক |
রাসূলুল্লাহ ﷺ–এর যুগ থেকে শুরু করে সাহাবায়ে কিরাম, খুলাফায়ে রাশেদীন, উমাইয়া ও আব্বাসীয় আমল পর্যন্ত—ইসলামী ফিকহ কীভাবে ধাপে ধাপে বিকশিত হয়েছে, তার গভীর ও গবেষণাভিত্তিক আলোচনা নিয়ে প্রকাশিত হয়েছে “তারীখে ইলমে ফিকহ”। সুবিখ্যাত এই গ্রন্থ تاريخ علم فقه–এ মুফতি সাইয়্যিদ মুহাম্মাদ আমীমুল ইহসান মুজাদ্দেদী বারাকাতি رحمة الله عليه–এঁর অসামান্য পাণ্ডিত্য সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। মুফতীয়ে আযম হযরত এ গ্রন্থে অত্যন্ত গভীরতা ও প্রজ্ঞার সঙ্গে তুলে ধরেছেন—রাসূলুল্লাহ ﷺ–এর যুগ থেকে শুরু করে ইসলামী ফিকহ তথা আইনশাস্ত্র কীভাবে যুগে যুগে বিকশিত হয়েছে। কুরআন ও সুন্নাহর আলোকে মুজতাহিদ ইমামগণ কীভাবে নবউদ্ভূত সমস্যার সমাধান করেছেন এবং তাকলিদের মাধ্যমে মুসলিম উম্মাহকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রেখেছেন—তার সুস্পষ্ট ও প্রামাণ্য বিবরণ এতে পাওয়া যায়। ইমামে আযম আবু হানিফা رحمة الله عليه ও তাঁর শিষ্যবৃন্দের মাধ্যমে ফিকহশাস্ত্রের সুদৃঢ় ও সুসংগঠিত ভিত্তি রচিত হয়। এরই ধারাবাহিকতায় হানাফি, মালিকি, শাফিঈ ও হাম্বলি মাজহাব সুপ্রতিষ্ঠিত হয়। একই সময়ে শিয়া সম্প্রদায়ের মধ্যে জাফরী মাজহাবের বিকাশ সম্পর্কেও এ গ্রন্থে আলোচনা করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ গ্রন্থটির বাংলা অনুবাদ করেছেন হযরত মাওলানা মুহাম্মাদ হাসিব হাসেমী (মা. জি. আ.)। তিনি অনুবাদের পাশাপাশি তাহকিক, তাখরিজ ও প্রয়োজনীয় টীকা সংযোজন করে কিতাবটিকে আরও সমৃদ্ধ, নির্ভরযোগ্য ও পাঠযোগ্য করে তুলেছেন। গ্রন্থে যা পাবেন— * ইমামে আযম আবু হানিফা (রহ.) ও অন্যান্য মুজতাহিদ ইমামগণের ইজতিহাদি অবদান* চার মাজহাবের উৎপত্তি ও বিকাশের প্রামাণ্য ইতিহাস* ফিকহশাস্ত্রের ইতিহাসকে ৩ টি যুগে বিভক্ত করে পর্যালোচনা এই ফিতনার যুগে তালিবুল ইলম, আলেম-উলামা এবং সচেতন মুসলিম সমাজের জন্য এটি নিঃসন্দেহে একটি অপরিহার্য ও সময়োপযোগী গ্রন্থ।