| লেখক | শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 320 |
| Cover Type | Unknown Cover |
এই মূল্যবান গ্রন্থে তাকি উসমানি সাহেব রহ. অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে তাসাউফের প্রকৃত মর্ম ও আত্মশুদ্ধির জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। বইটিতে তাসাউফের বিশুদ্ধ ব্যাখ্যা, তার কুরআন-সুন্নাহ ভিত্তিক দিকনির্দেশনা, ভ্রান্ত তাসাউফ থেকে সতর্কতা এবং আত্মশুদ্ধির পথের মৌলিক দিকসমূহ ব্যাখ্যা করা হয়েছে। তিনি বুঝিয়েছেন, আসল তাসাউফ মানে হলো— ✨ আত্মার সংশোধন ✨ ইখলাস অর্জন ✨ গুনাহ থেকে বাঁচা ✨ আল্লাহর সাথে সঠিক সম্পর্ক স্থাপন ❣এই বইতে যেমন ইলম ও আমলের সংমিশ্রণ আছে, তেমনি রয়েছে অন্তরের রোগসমূহ থেকে মুক্ত হওয়ার ব্যবহারিক দিকনির্দেশনা। “যার অন্তর পবিত্র নয়, তার আমল পরিপূর্ণ হয় না। আত্মশুদ্ধি ছাড়া আল্লাহর নৈকট্য কল্পনাও নয়। ‘তাসাউফ ও আত্মশুদ্ধি’—একটি আলোকিত পথনির্দেশ, যা আমাদের ফিরিয়ে নেয় সেই ইসলামিক সৌন্দর্যে, যেখানে অন্তর হয় নরম, তাকওয়া হয় জীবনের কেন্দ্রবিন্দু, আর আল্লাহর সন্তুষ্টিই হয় চূড়ান্ত লক্ষ্য।”❣ قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا “সে-ই সফল, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে।” (সূরা আশ-শামস: ৯)🌸 🌿দাওয়াহ বার্তাঃ আত্মাকে শুদ্ধ করুন, আল্লাহর সান্নিধ্যে পৌঁছার পথে এই বই হোক আপনার গাইড। পড়ুন, ভাবুন, বদলান নিজেকে—আল্লাহর পথে। 🌿 “তাসাউফ ও আত্মশুদ্ধি”—হৃদয়ের পরিশুদ্ধির জন্য এক অনন্য সঙ্গী।