| লেখক | ড. আনিসুর রহমান ফারুক |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | সাহিত্য ও উপন্যাস |
| Language | বাংলা |
| Number of Pages | 220 |
| Cover Type | হার্ড কভার |
দ্য ফরটি রুলস অফ লাভ: চল্লিশ সূত্র, আশি দরজা (The Forty Rules of Love–এর আলোকে ভালোবাসার চল্লিশটি সূত্র ও আশিটি গল্প) ড. আনিসুর রহমান ফারুক কনক পাবলিকেশনস চল্লিশ সূত্র, আশি দরজা। আপনার হৃদয়ের দিকে খুলে থাকা প্রেমের এক গোপন পথ। রুমি বলেন, “ভালোবাসা কোনো গন্তব্য নয়- এ এক অনন্ত যাত্রা।” এই বই সেই যাত্রার সঙ্গী, সেই নীরব আলো যা শব্দ ছাড়াই জ্বলে ওঠে আপনার ভেতর। এলিফ শাফাকের কালজয়ী উপন্যাস ‘The Forty Rules of Love’–এর প্রতিটি সূত্র এখানে নতুন আলোয় উদ্ভাসিত। ইংরেজি মূল সূত্রগুলোর বাংলা অনুবাদ, সরল ব্যাখ্যা এবং সঙ্গে প্রতিটি সূত্রের জন্য দুটি করে গল্প- একটি সুফিবাদী চেতনায় রঙিন, অপরটি আধুনিক জীবনের আয়নায় প্রতিফলিত। সেখানে প্রতিটি সূত্রে কোরআনের ভাবনাও আলো ফেলে। প্রেম, আলো, আত্মদর্শন ও অনন্ত পথচলার মাঝে দাঁড়িয়ে এই বই আপনাকে ডাকে নিজের হৃদয়ের দরজায়। শুধু শামস বা রুমির পথ নয়, এই বই আপনার নিজস্ব পথও হয়ে উঠতে পারে। এই বই শুধু চল্লিশ সূত্রের ব্যাখ্যা নয়, এটি জীবনের ব্যাখ্যার খোঁজ। এটি একটি আয়না- যেখানে আপনি খুঁজে পাবেন একযোগে রুমির মুখ, শামসের ছায়া এবং নিজেরই হৃদয়ের অনুরণন। এই চল্লিশ সূত্র শুধুই পড়ার জন্য নয়- অনুভবের জন্য। প্রতিটি সূত্রের গল্পে আপনি পাবেন এক আশ্চর্য সেতু, যেখানে অতীতের সুফি-আত্মারা হাত বুলিয়ে দেয় আজকের ব্যথিত, বিভ্রান্ত হৃদয়ে। শব্দের গায়ে ঝরে পড়ে প্রেমের বৃষ্টি আর প্রতিটি গল্পে আলো হয়ে জ্বলে ওঠে এক অদৃশ্য প্রদীপ। শামস ও রুমির ভালোবাসার প্রতিটি সূত্র কোরআনের আলোয় আলোকিত। এই বইটি আলাদা করেও পাঠযোগ্য, আবার এলিফ শাফাকের ‘The Forty Rules of Love’ উপন্যাসের পাশে রেখে পড়লে তা হয়ে ওঠে এক যৌগিক প্রার্থনার জবাব। আসুন, আপনার হৃদয়ের এক একটি দরজা খুলুন।