Whatsapp: +8801567808596

  |  

Track Order

তিলাওয়াতে রমাদান প্যাকেজ

তিলাওয়াতে রমাদান প্যাকেজ

৳1560
৳1170
ন‌বি‌জির ﷺ তিলাওয়াত আলমারিতে সাজিয়ে রাখা কুরআনকে ছুঁয়ে দেখছে না কেউ। জুজদানে বিন্দু বিন্দু করে বালি জমেছে সেই কবে, কিন্তু পরিষ্কার করার ফুরসত হচ্ছে না কারো। ফিরেও তাকাচ্ছে না কেউ ওদিকে। যেন কুরআন একটি শো-পিচ মাত্র। কিন্তু শো-পিচ হলেও তো সপ্তাহে এক-দুবার প
  লেখক   অধ্যাপক মোহাম্মাদ মোজাম্মেল হক, শাইখ হামদান আল হুমাইদি রহ.
  প্রকাশনী

 তাওহীদ পাবলিকেশন্স

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

ন‌বি‌জির ﷺ তিলাওয়াত আলমারিতে সাজিয়ে রাখা কুরআনকে ছুঁয়ে দেখছে না কেউ। জুজদানে বিন্দু বিন্দু করে বালি জমেছে সেই কবে, কিন্তু পরিষ্কার করার ফুরসত হচ্ছে না কারো। ফিরেও তাকাচ্ছে না কেউ ওদিকে। যেন কুরআন একটি শো-পিচ মাত্র। কিন্তু শো-পিচ হলেও তো সপ্তাহে এক-দুবার পরিষ্কার করে রাখে কেউ। কিন্তু কুরআন হেতু কেউ ভ্রুক্ষেপই করছে না সেদিকে! আহ, এ কোন জাতি আমরা। তবে কি আমরাই সেই জাতি, যারা কুরআনকে পরিত্যাজ্য করেছি! ছেড়ে দিয়েছি কুরআনের তিলাওয়াত! ভুলে বসে আছি কুরআনের বিধান! আমাদের ব্যাপারেই কি প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল কিয়ামতের তিন শত আফসোস নিয়ে বলবেন— ’’হে আমার রব! আমার সম্প্রদায় এ কুরআনকে পরিত্যাজ্য সাব্যস্ত করেছে।’’ আল কুরআন সহজ ভাবানুবাদ এই কুরআন অনুবাদটির মৌলিক কয়েকটি বৈশিষ্ট্য- ১. এটি তাফসিরের আলোকে ভাবানুবাদ হওয়ায় এর পাঠ হয়েছে সবার বোধগম্য। ২. অনুবাদের প্রতিটি অংশ বাংলাদেশের ‘কওমি, আলিয়া ও বিশ্ববিদ্যালয়’ পর্যায়ের বিজ্ঞ ১০ জন উস্তাজ (একাডেমিশিয়ান) এর মাধ্যমে যাচাই-বাছাই করে সম্পাদনা মূল্যায়ন করিয়ে নেওয়া হয়েছে।৩. অনুবাদের ভাষা যথাসম্ভব সহজ, সরল ও প্রাঞ্জল করা হয়েছে। ৪. প্রতিটি সূরা ও রুকুর বক্তব্যের মধ্যে ভাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে, যাতে পড়েই এর বক্তব্য বোধগম্য হয়। ৫. প্রতিটি সূরার অনুবাদের ক্ষেত্রে শানে নুযুল, সুন্নাতে রসুল, সিরাতে রসুলের ঘটনা প্রবাহ এবং সাহাবা (রা) এর অনুভূতি ও বুঝকে মূল্যায়ন করা হয়েছে। সহজ হাফেজী কুরআন কালার কোডেড অফসেট পেপার (এনি কালার) “কুরআনুল কারীম” সহজে আয়ত্ব করার জন্য শিক্ষার্থীদের সার্বিক দিক চিন্তা করে “সহজ হাফেজী কুরআনে” ওয়াকফ, ইবতিদা, আয়াতে মুতাশাবিহাত ও বিষয় ভিত্তিক আয়াত চিহ্নিত করা হয়েছে। আয়াতের মধ্যখানে কোথায় ওয়াকফ করা বা থামতে হবে সেখানে লাল বক্স দিয়ে চিহ্নিত রয়েছে, থামার পর পুনরায় আয়াতের কোন জায়গা থেকে ফিরে আসতে হবে বা শুরু করতে হবে সেই অংশকে সবুজ বক্স দিয়ে চিহ্নিত রয়েছে। তাফসীর তাইসীরুল কুরআন (পকেট সাইজ) আল-কুরআন আরবী ভাষায় নাযিলকৃত। অধিকাংশ বাংলাভাষীর পক্ষে বাংলা অনুবাদ ছাড়া কুরআন বুঝার উপায় নেই। এ পর্যন্ত বহু আলিম এ গ্রন্থটির বঙ্গানুবাদ করলেও তাঁরা অনেকেই উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করেছেন। ফলে স্বল্প শিক্ষিত এ বিশাল সমাজের নিকট এ মর্মার্থ যেমন রয়ে গেছে দুর্বোধ্য, তেমনি এর মর্মার্থ বোঝার ব্যাপারেও দেখা যায় উদাসীনতা। আল-কুরআনের অনুবাদকে সহজ সরল ভাষায় এবং সহীহ আক্বীদা অনুযায়ী অনুবাদের দিক দিয়ে তাওহীদ পাবলিকেশন্স প্রকাশিত “তাফসীর তাইসীরুল কুরআন” অনন্য। হাজারো সহীহ আক্বীদা ও মানহাজের অনুসারীগণ এই অনুবাদের উপর নির্ভর করে থাকেন। আশা করি বইটি পাঠকদের কুরআন আরো ভালোভাবে বুঝতে ও পড়তে পারার জন্য সহায়ক হবে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।