| লেখক | রহমত প্রকাশনী, মাওলানা ইবরাহিম খলিল |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 192 |
| Cover Type | হার্ড কভার |
টিম ম্যানেজমেন্ট অত্যন্ত উপকারী ও ফলপ্রসূ একটি জ্ঞান। এর মাধ্যমে যেকোনো দল, সংগঠন ও প্রতিষ্ঠান পরিচালনা করা যায় অনায়াসে। দেশীয় ও আন্তর্জাতিক যেকোনো সংস্থা ও কোম্পানি পরিচালনা করা যায় অত্যন্ত সুষ্ঠুভাবে। যত বড় প্রতিষ্ঠানই হোক আর যত কর্মীই থাকুক, ম্যানেজমেন্ট-জ্ঞান থাকলে তেমন কোনো সমস্যা হয় না। অথচ এর অভাবে দল ভাঙে, প্রতিষ্ঠান ভাঙে এবং ভাঙে মানুষের কপাল। দল ও প্রতিষ্ঠানের মতো দেশ ও জাতির ভাগ্যও জড়িত এর সঙ্গে। কারণ, নেতৃবৃন্দ যত সার্থকভাবে জাতিকে পরিচালনা করবে, জাতি তত সমৃদ্ধ ও সুসংহত হবে। অন্যথায় জাতি রাখালবিহীন বকরির পালের মতো বিশৃঙ্খল হয়ে পড়বে। বক্ষ্যমাণ গ্রন্থে কুরআন-হাদিসের আলোকে টিম ম্যানেজমেন্টের সূত্রগুলো সপ্রমাণ করার চেষ্টা করা হয়েছে।