| লেখক | শামসুদ্দীন নওয়াব |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | বাংলা |
| Number of Pages | 267 |
| Cover Type | পেপার ব্যাক |
বিপদসঙ্কেত: সুপারমলে বােমা পাতছে কে বা কারা,নাশকতা চালাচ্ছে মল-এর ইনডাের সাগরের তলদেশে। কী চায় তারা? এভাবে চলতে থাকলে তাে ব্যবসা লাটে উঠবে,ক্ষতিগ্রস্ত হবে হাজারহাজার কর্মচারী। ব্যাপারটা মানতে পারল না শহরে বেড়াতে আসা। কিশাের,ঠিক করল খুঁজে বের করবে অপরাধীকে। অপয়া ক্যামেরা: মুসা কিনতে চেয়েছিল,কিন্তু বিনে পয়সায় ওকে গছানাে হলাে এক সেকেলে ক্যামেরা। দেখা গেল ওটা। দিয়ে ছবি তুললেই ঘটছে অঘটন। বন্ধু হয়ে যাচ্ছে শত্রু! অপয়া। ক্যামেরাটার কবল থেকে কীভাবে নিস্তার পাবে মুসা? পদচিহ্নের উপাখ্যান: মেলানি নানুর ক’দিন। থাকবে কিশাের,মুসা,রবিন। এরই মধ্যে তার দুটো ঘােড়া চুরি গেল। আশপাশের র্যাঞ্চ থেকেও নিখোঁজ হচ্ছে ঘােড়া। এর পেছনে কি সঙ্ঘবদ্ধ ঘােড়াচোর চক্রের হাত আছে? তদন্ত করতে মাঠে নামল তিন গােয়েন্দা।