| লেখক | শামসুদ্দীন নওয়াব |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 605 |
| Cover Type | পেপার ব্যাক |
“তিন গোয়েন্দা ভলিয়ম -১৫২” বইয়ের ফ্ল্যাপে লেখা:প্রাচীন বাড়ির রহস্য: প্রাচীন,পােড়াে এক বাড়ি। কী রহস্য লুকিয়ে রয়েছে ওটার চিলেকোঠায়? লােকে বলে-গুপ্তধন। বাড়িটাতে সন্দেহজনক সব চরিত্রের আবির্ভাব ঘটছে। এবং তাদের ওপর গােয়েন্দাগিরি করার জন্য তাে তৈরি হয়েই রয়েছে কিশাের,মুসা আর রবিন। পাতালবন্দি: লিয়ার্ড লােকটা সাধু না শয়তান? অনেকের কাছে সে দুনিয়ার ত্রাণকর্তা,আবার কারও মতে সে ক্ষমতালিপ্সু-পৃথিবীর দখল নিতে চায়। কোনটা ঠিক জানার জন্য তার পাতাল গবেষণাগারে হানা দিল কিশাের,মুসা,রবিন আর হিরু চাচা,দেখা যাক,কী হয়.. রক্তচক্ষু: হঠাৎ করেই উধাও কিশাের! ফুপিয়ে উঠলেন মেরি চাচী,হয়তাে দুরে নির্জন কোনও সেতুর নিচে পড়ে আছে ওর লাশ! মুসা আর রবিন জেনে গেল-রক্তচক্ষু’-র পুরনাে সেই কেসের সঙ্গে সম্পর্ক আছে কিশােরের অন্তর্ধানের! তবে কি সমাধান হয়নি সেই কেসটা? রক্তচক্ষু-রহস্য তদন্তে নেমে জটিল ষড়যন্ত্রে জড়িয়ে গেল ওরা। | সত্যিই কি খুঁজে পেল প্রিয় বন্ধু কিশােরকে? চারপাশে ভয়ঙ্কর অশুভ সব মানুষ! শেষে ভারতের দুর্গম এক পর্বতে অদৃশ্য-মন্দির। খুজতে গেল তিন গােয়েন্দা। আর কি প্রাণ নিয়ে ফিরতে পারবে ওরা?।