Whatsapp: +8801567808596

  |  

Track Order

তিন শহর তিন আকাশ: প্যারিস-ম্যানচেস্টার-ভোপাল

তিন শহর তিন আকাশ: প্যারিস-ম্যানচেস্টার-ভোপাল

৳340
১ম ফ্লাপকবি হিসেবে আল মাহমুদ যেমন স্বদেশ বাংলার আনাচকানাচে ঘুরে বেড়িয়েছেন, তেমনি পৃথিবীর নানা দেশও ভ্রমণ করেছেন। মূলত কবিতা পাঠের আমন্ত্রণ পেয়েই ছিল সেসব ভ্রমণ। ১৯৮৮ থেকে ২০০২—এই দেড় দশকে তিনি যেমন পাশের দেশ ভারত, তেমনি ইউরোপের ইংল্যান্ড ও ফ্রান্স সফর
  লেখক   আল মাহমুদ
  প্রকাশনী

 প্রথমা প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ভ্রমণ
  Language   বাংলা
  Number of Pages   128
  Cover Type   হার্ড কভার

১ম ফ্লাপকবি হিসেবে আল মাহমুদ যেমন স্বদেশ বাংলার আনাচকানাচে ঘুরে বেড়িয়েছেন, তেমনি পৃথিবীর নানা দেশও ভ্রমণ করেছেন। মূলত কবিতা পাঠের আমন্ত্রণ পেয়েই ছিল সেসব ভ্রমণ। ১৯৮৮ থেকে ২০০২—এই দেড় দশকে তিনি যেমন পাশের দেশ ভারত, তেমনি ইউরোপের ইংল্যান্ড ও ফ্রান্স সফর করেন। সফরকালে সেসব দেশের নৈসর্গিক সৌন্দর্য এবং ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন তাঁর পরিব্রাজকসুলভ সংবেদী হৃদয়কে উদ্বেলিত করেছে। সেখানকার শিল্প-সাহিত্য ও সমাজ-সংস্কৃতির নানা অনুষঙ্গের সঙ্গে তাঁর পরিচয় ঘটেছে। পরিচিত হয়েছেন তিনি সেখানকার কবি-শিল্পী-চিন্তকসহ নানা পেশার মানুষের সঙ্গে। সেসব অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন কবিতার জন্য বহুদূর, কবিতার জন্য সাত সমুদ্র এবং কবিশিল্পীদের মাতৃভূমি প্যারিস নামে তিনটি অনুপম ভ্রমণকাহিনি। এই বই কবির সেই তিন ভ্রমণকাহিনিরই একত্রিত সংকলন। ভ্রমণ অভিজ্ঞতার বয়ান প্রধান হলেও লেখার ফাঁকে ফাঁকে কবি আপন দেশের সংস্কৃতি, এমনকি তাঁর নিজেকে ঘিরে সৃষ্ট বিতর্ক নিয়েও নিঃসংকোচে কথা বলেছেন। পাঠকের জন্য যা হবে বইটি পাঠের এক অতিরিক্ত আকর্ষণ। লেখক পরিচিতিআল মাহমুদজন্ম ১১ জুলাই ১৯৩৬, ব্রাহ্মণবাড়িয়ায়। ছাত্রজীবনেই লেখালেখির শুরু। ১৯৫৪ সাল থেকে ঢাকা ও কলকাতার সাময়িকীগুলোতে তাঁর কবিতা প্রকাশিত হতে থাকে। স্বাধীনতা-উত্তর সময়ে দৈনিক গণকণ্ঠ-এর সম্পাদক হিসেবে কারাভোগ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ছিলেন। বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ কবি ও ছোটগল্পকার। বেশ কয়েকটি উপন্যাসও লিখেছেন। প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তর প্রকাশিত হয় ১৯৬৩ সালে। সবচেয়ে বেশি আলোচিত কাব্যগ্রন্থ সোনালী কাবিন (১৯৭৩)। কবিতা, ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধ—সব মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা চল্লিশের অধিক। ২০১০ সালে প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে তাঁর কাব্যগ্রন্থ তোমার রক্তে তোমার গন্ধে। বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮) ও একুশে পদকসহ (১৯৮৬) নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।