| লেখক | রাহিতুল ইসলাম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | জীবনী , স্মৃতিচারণ ও সাক্ষাৎকার |
| Language | বাংলা |
| Number of Pages | 70 |
| Cover Type | হার্ড কভার |
শাহেদা মুস্তাফিজ বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার। বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের দীর্ঘ যাত্রায় যেসব মানুষের নাম শুরুতে আসবে, শাহেদা মুস্তাফিজ তাদের অন্যতম। ৫০ বছরের মতো তথ্যপ্রযুক্তি খাতে সক্রিয় ছিলেন তিনি। এখনো আমাদের দেশে প্রোগ্রামিংয়ে নারীরা কম আসেন। সেখানে প্রায় ৫০ বছর আগের চিত্র তো কল্পনাই করা যায় না। কোনো নারী তথ্যপ্রযুক্তি খাতে কাজ করতেন না। দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার বিজ্ঞান পড়ানো হতো না তখন। সেই পরিবেশেও দমে থাকেননি শাহেদা মুস্তাফিজদের মতো মানুষেরা। এই বই শাহেদা মুস্তাফিজের সংক্ষিপ্ত জীবনী। তাঁর এই সুখপাঠ্য জীবনী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল।