| লেখক | মুনির হাসান, শাহরিয়ার আমিন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | আত্ম-উন্নয়ন , মোটিভেশনাল ও মেডিটেশন |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
বিজনেস ব্লুপ্রিন্ট: “এ বইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, লেখকের ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা, অসংখ্য রেফারেন্স আর দারুণ সব বিশ্লেষণ। একদম শুরুতেই তিনি সক্রেটিসের কথা এনে বুঝিয়ে দেন, বিজনেস নিছক পুঁজির বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে ফিলোসফি। দর্শন দিয়ে লেখা শুরু করে আলোচনায় নিয়ে আসেন কেন আজকের দিনে বিজনেস বিশাল এক ব্যাটেলগ্রাউন্ড। পুঁথিগত বিদ্যার অসাড়তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উপস্থাপন করেন IMPAct নামে বিজনেসে সফল হওয়ার অত্যন্ত কার্যকরী মেথড। তার পরের আলোচনা আরও চমকপ্রদ, আরও আকর্ষণীয়! অল্প পুঁজিতে বিজনেসের উপায় থেকে শুরু করে ইউনিক বিজনেস আইডিয়া, বিজনেসে ইনোভেশন, মার্কেটিংয়ের কৌশল এবং এর কাটাছেঁড়া বিশ্লেষণ, আজকের ব্র্যান্ড এক্সপেরিয়েন্সের দুনিয়ায় কাস্টমার কেন বেইবি, বিজনেসের যুদ্ধজয়ের কৌশল, উদ্যোক্তার চিন্তার খোরাক, টিকে থাকার রসদ, প্রোডাক্টিভিটি সিক্রেটস কিংবা বেকার টু বিলিওনিয়ারের মতো অভিনব সব টপিকে ভরপুর এ বইটি সত্যিকার অর্থেই বিজনেসের ব্লুপ্রিন্ট। এ বই তাই শুধু যারা ব্যবসা করছেন, সামনে করবেন বলে ঠিক করেছেন, কিংবা ব্যবসা নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্যই পঠিতব্য নয়, যারা পড়াচ্ছেন তাদের জ্ঞানভান্ডারের জন্যও হতে পারে চমৎকার সংযোজন। একটা বিজনেস আইডিয়া কীভাবে ব্র্যান্ড হয়ে ওঠে, সেই ব্র্যান্ড কীভাবে তাবৎ দুনিয়াকে প্রভাবিত করে— বাংলা ভাষায় বিজনেস নিয়ে এমন বিশ্লেষণধর্মী বই খুব একটা চোখে পড়ে না।” রিটার্ন টু আবরাকাডাবরা: “শাহরিয়ার আমিনের রয়েছে ১৮ বছরেরও বেশি সময় ধরে পেশাদার ব্র্যান্ড বিপণন কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার বৈচিত্র্যময় অভিজ্ঞতা। তিনি এই দীর্ঘ সময়ে বিভিন্ন বড় বড় কনজিউমার পণ্য ও প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেছেন, যেমন ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল (পিএমআই), জাপান টোবাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) এবং গ্রামীনফোন, ইত্যাদি। তিনি প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠানেও কাজ করেছেন। বাণিজ্য, ব্যবস্থাপনা, বিপণন, বিজ্ঞাপন, ডিজিটাল এজিলিটি এবং ভোক্তার মনস্তত্ত্ব সম্পর্কে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এই বইয়ে তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে। বিলিয়ন ডলার স্টার্টআপ: আপনি কি জানেন যেদিন জনপ্রিয় ম্যাসেজিং সফটওয়্যার Whatsapp ১৯ বিলিয়ন ডলারে বিক্রি হয়, সেদিন বাংলাদেশ ব্যাংকে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলার? ভাবা যায় মাত্র ৫৫ জন লোক মিলে এমন একটা কোম্পানি তৈরি করতে পারে, যার বাজার মূল্য হয় ১৯ বিলিয়ন ডলার! . প্রশ্ন হচ্ছে, এমন কোম্পানি কেমন করে তৈরি হয়? এটা বোঝার সহজ বুদ্ধি হলো বিলিয়ন ডলার কোম্পানির গল্পগুলো জেনে নেওয়া, তাদের আইডিয়া থেকে বিকাশের পথ পরিক্রমাটা বুঝতে পারা। এই বই-এ সেই কাজটিই করা হয়েছে, গল্পের ঢঙ্গে। গল্পের সঙ্গে কখনো কখনো উঠে এসেছে গল্প থেকে শেখার অংশও। উদ্দেশ্য একটাই। এক সময় আমাদেরও যেন অনেক বিলিয়ন ডলারের গল্প তৈরি হয়।