| লেখক | আমিনা উমর আল-খাররাত, শাইখ আব্দুল হামিদ মাহমুদ তাহমায |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
আল্লাহর রাসূল (ﷺ) ছিলেন আমাদের পিতৃতুল্য। এই হিসেবে তাঁর স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনীন; মুসলিম জাতির মা। যারা নবীজির নিবিড় পরিচর্যায় হয়েছেন আসমানী জ্ঞানে সমৃদ্ধ এবং উত্তম চরিত্রের পূর্ণতায় দ্যুতিময়। তাদেরকে জানা মানে নবীজির ব্যক্তিগত জীবনকে আরও কাছ থেকে অনুভব করা। . আজকের মতো সুখের বিচিত্র উপকরণের পসরা ছিল না নবীজির ঘরে। কিন্তু শ্রদ্ধাশীলতা, মমতা ও ভালোবাসার আবেশে তাদের খেজুর পাতার কুটির ছিল জান্নাতের মুগ্ধকর মোহনীয়তায় মোড়ানো। স্ত্রীরা নবীজির সমগ্র জীবনের অংশী হয়ে তাঁর পাশে থেকেছেন সুখে-দুখে, আনন্দ ও উচ্ছলতায়। এই নবী সহধর্মিণীদের মোহন জীবন কাগজের পাতায় তুলে আনার প্রয়াস ‘উম্মুল মুমিনীন প্যাকেজ।’ . এই প্যাকেজে থাকছে মোট ৫টি বই, ৫ জন স্ত্রীর জীবনী নিয়ে। খাদিজা, আয়েশা, উম্মু সালামা, যাইনাব, হাফসা (রাদ্বি.)। তাদের শৈশব থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনী পাবেন এই বইগুলোতে। এই প্যাকেজে যে বইগুলো রয়েছে: হাফসা বিনতে উমর রা. উম্মু সালামা বিনতে আবু উমাইয়া রা. যাইনাব বিনতে জাহাশ রা. খাদিজা বিনতে খুওয়াইলিদ রা. আয়েশা বিনতে আবু বকর রা.