| লেখক | মাহবুবা ফারুক |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 48 |
| Cover Type | হার্ড কভার |
শিশুরা আমাদের অতি প্রিয়। আমাদের ভবিষ্যৎ। আমরা চাই ওরা বড় হোক আনন্দে,নির্মল পরিবেশে। শিশুরা সহজ,সরল ও কোমল। যা দেখে ওরা তাই শিখে। আমরা চাই সব শিশু মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হয়ে উঠুক। সেই চাওয়া পূরণের জন্যে ওদের সামনে পথ তৈরি করে দিতে হবে। ভালো মন্দের পার্থক্য শেখাতে হবে। ভালো মানুষ হয়ে উঠলে ওদের হাতে এই দেশ এমনকি পৃথিবীকে রেখে যেতে পারবো নিশ্চিন্তে। কিন্তু তাই বলে সারাক্ষণ যদি আমরা ‘এটা করো না,ওটা কর’ বলি তাহলে কি শিখবে? নাকি আমাদের কথাগুলো একঘেয়ে হয়ে যাবে? বিরক্ত হবে ওরা? তাহলে আমরা বড়রা কী করতে পারি? ওদের যেভাবে ভালো লাগে সেভাবে বুঝিয়ে বলতে পারি। বুঝিয়ে বলার জন্যে কিছু কথা দরকার। সেজন্যই আমার এই গল্পগুলোর জন্ম। গল্পের মাধ্যমে তাদের বলতে চেয়েছি ভালো গুণ,দায়িত্ববোধ,মানবিকতা আর স্বপ্ন দিয়ে নিজেকে গড়ে তোলার কথা। আশা করি গল্পগুলো ওদের ভালো লাগবে। নিজের মধ্যে ভালোটুকু ওরা ধারন করতে চাইবে। তখনই লেখাগুলো হয়ে উঠবে সার্থক।