Whatsapp: +8801567808596

  |  

Track Order

ভাষাবিজ্ঞানের ভূমিকা ও বাংলা ভাষা

ভাষাবিজ্ঞানের ভূমিকা ও বাংলা ভাষা

৳250
৳208
ভাষাবিজ্ঞানের ভূমিকা ও বাংলা ভাষা গ্রন্থটি মূলত বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিষয়ে পাঠদান করতে গিয়ে শিক্ষার্থীদের জন্য বাংলা বইয়ের যে প্রয়োজন অনুভব করেছি, সে-তাগিদ থেকেই রচনার পরিকল্পনা করি। বইটি প্রধানত দুটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে: একটি ভাষাবিজ্ঞান,
  লেখক   সৌরভ সিকদার
  প্রকাশনী

 অনন্যা

  সংস্করণ   May 22, 2026
  catagory  ভাষা ও অভিধান
  Language   বাংলা
  Number of Pages   232
  Cover Type   হার্ড কভার

ভাষাবিজ্ঞানের ভূমিকা ও বাংলা ভাষা গ্রন্থটি মূলত বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিষয়ে পাঠদান করতে গিয়ে শিক্ষার্থীদের জন্য বাংলা বইয়ের যে প্রয়োজন অনুভব করেছি, সে-তাগিদ থেকেই রচনার পরিকল্পনা করি। বইটি প্রধানত দুটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে: একটি ভাষাবিজ্ঞান, অন্যটি বাংলা ভাষা। এতে পৃথিবীর ভাষাবংশ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে আলোচিত মানব-ভাষার মৃত্যু বিষয়ে আলোচনা যেমন স্থান পেয়েছে; তেমনি বাংলা ভাষার উদ্ভব থেকে প্রাচীন ও মধ্যযুগের বাংলা, উনিশ শতকের বাংলা গদ্য, সাধু-চলিত প্রসঙ্গ, উপভাষা ও লোকভাষা, বাংলাদেশের উপজাতীয় ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এমনকি সাম্প্রতিক বাংলা ভাষার বিবর্তন ও বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। দু-একটি প্রসঙ্গ বাদ দিলে অধিকাংশ ক্ষেত্রেই এ গ্রন্থের বিশ্লেষণ ও আলোচনা ভাষাবিজ্ঞান নির্ভর। গ্রন্থের কিছু-কিছু প্রসঙ্গ বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে প্রবন্ধাকারে রচিত হলেও বিষয়-সংশ্লিষ্টতার জন্য এগুলো গ্রন্থভুক্ত হয়েছে। গ্রন্থের শেষ পরিচ্ছেদ ২০০১ সালের নভেম্বর মাসে নেপালের ভাষাতাত্ত্বিক সমিতির আমন্ত্রণে কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত সম্মেলনে পঠিত মূল ইংরেজি প্রবন্ধের বাংলা উপস্থাপনা। ভাষাবিজ্ঞানের শিক্ষার্থী-গবেষকদের জন্য গ্রন্থটি রচিত হলেও এখানে এমন কিছু বিষয় আলোচিত হয়েছে (যেমন; আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষার আগ্রাসন, মানব- ভাষার মৃত্যু ইত্যাদি) যা সাধারণ পাঠককেও আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।