| লেখক | আনোয়ারা সৈয়দ হক |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ভ্রমণ |
| Language | বাংলা |
| Number of Pages | 111 |
| Cover Type | হার্ড কভার |
মার্কিন কবি এমিলি ডিকিনসন, যিনি সারাজীবনে বাড়ির চৌহদ্দির বাইরেই কখনো যাননি কিন্তু সারা পৃথিবীর কবি ও কবিতাপ্রেমীদের সম্মোহিত করেছেন তাঁর মোহন কবিতাবাড়ির দিকে; তাঁর জীবনের ওপর নানাভাবে আলোকসম্পাত করা হয়েছে এই বইয়ে। লেখক একইসঙ্গে যেন সম্পূরক হিসেবে রোমন্থন করেছেন ব্যক্তিজীবনেরও নানা স্মৃতি; স্বামী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সাথে খুনসুটি, অভিমান, সংসারজীবনের সংগ্রাম; আমেরিকায় একাধিকবার ভ্রমণের অভিজ্ঞতালব্ধ মার্কিন জীবন ও জনগণ নিয়ে বিবিধ পর্যবেক্ষণ, বর্ণবাদসহ সব ধরনের বৈষম্যের সমালোচনায় মুখর বইয়ের নির্জন পৃষ্ঠাগুলো। ভ্রামণিকতা ও আত্মকথকতার মেলবন্ধনে এ এক অভূতপূর্ব যুগলবন্দি যেন।